পুজোর আগেই ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজের সময়সামী বেঁধে দিল রাজ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সামনেই আসছে বাঙালির প্রাণের পুজো দুর্গা পূজো। আর সেই পুজো কাটুক নির্বিঘ্নে। তাই এবার ৩০ সেপ্টেম্বরের মধ্যে ১৮ বছরের ঊর্ধ্ব সকলকে করোনার বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করল রাজ্য স্বাস্থ্য দফতর। সম্প্রতি স্বাস্থ্য দফতরের সঙ্গে জেলার স্বাস্থ্য আধিকারিকদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চলেছেন কল্যাণ চৌবে? উঠছে নির্বাসনও

সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ শেষ হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসবের দিন। তাই সেই দিনের মধ্যেই ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে বুস্টার ডোজ দেওয়ার টার্গেট করেছেন রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। কিন্তু সমস্যা হচ্ছে বুস্টার ডোজ নেবার জন্য কোলকাতাবাসীর তেমন আগ্রহ নেই।

 পুজোর আগেই ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজের সময়সামী বেঁধে দিল রাজ্য
পুজোর আগেই ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজের সময়সামী বেঁধে দিল রাজ্য

আর তা দেখেই মাথাই হাত পুরনিগমের। গত ১৫ জুলাই থেকে শহরে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে । বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হলেও তা নিতে নাগরিকদের মধ্যে কোনও আগ্রহ নেই । আগে টাকা দিয়ে বুস্টার নিতে হচ্ছিল।

7 18

সেই সময়ও ছবিটা ছিল প্রায় একইরকম । তবে একাংশ মনে করেছিল টাকা দিয়ে টিকা নিতে রাজি হচ্ছেন না অনেকে । কিন্তু এবারে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার পরেও সেই ছবির তেমন কোনও বদল হল না ৷

10 18

পুজোর আগেই ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজের সময়সামী বেঁধে দিল রাজ্য

এই পরিস্থিতিতে অনেক চিকিৎসকের মতে, করোনার ভয়ঙ্কর চেহারা ভুলে গিয়ে বেপরোয়া মনোভাব দেখাচ্ছে জনসাধারণ ৷ এর পরিণাম ভয়াবহ হতে পারে ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন