সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চলেছেন কল্যাণ চৌবে? উঠছে নির্বাসনও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সবকিছু ঠিক থাকলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হয়ে যেতে পারেন দুই প্রধানে খেলে যাওয়া প্রাক্তন গোলরক্ষক কল্যাণ চৌবে। বুধবার দিল্লিতে সব রাজ্য সংস্থাগুলির বৈঠকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসাবে কল্যাণের নামে সিলমোহর পড়ে গিয়েছে। কল্যাণ প্রাক্তন ফুটবলার হওয়ার পাশাপাশি কেন্দ্রের শাসক দল বিজেপির (BJP) সক্রিয় নেতা।

আরও পড়ুনঃ হাওড়ার পাঁচলায় বড়সড় বাস দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত ৫

যে কারণে কেন্দ্রের সমর্থন রয়েছে তাঁর দিকে। আর সেটাই তাঁর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। অপর দিকে সচিব হওয়ার দৌড়ে এগিয়ে সাজি প্রভাকরণ। দিল্লি ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তাকেই এই পদে চাইছে রাজ্য সংস্থার প্রতিনিধিরা। বুধবার রাতের বৈঠকে প্রায় সবকিছুই নির্ধারিত হয়ে গেল। আজ মনোনয়ন জমা দেবেন কল্যাণ চৌবে, এনএ হ্যারিস এবং অজয় কৃপা।

4 22
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চলেছেন কল্যাণ চৌবে? উঠছে নির্বাসনও

উপস্থিত থাকবে রাজ্য সংস্থার প্রতিনিধিরাও। সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে দুই প্রধানের প্রাক্তন গোলরক্ষক। বুধবার রাতের গুরুত্বপূর্ণ বৈঠকের পর হাওয়া এতটাই কল্যাণ চৌবের দিকে যে সভাপতির পদের জন্য মনোনয়ন জমা দেবেন না অন্য কোনও প্রার্থী। দেশের ফুটবলপ্রেমীদের জন্য সব চেয়ে ভাল খবর যদিও এটাই যে, দ্রুতই সম্ভবত নির্বাসনদণ্ড তুলে নিচ্ছে ফিফা।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চলেছেন কল্যাণ চৌবে? উঠছে নির্বাসনও

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চলেছেন কল্যাণ চৌবে? উঠছে নির্বাসনও

1 34

ইতিমধ্যেই এআইএফএফের কার্যকরী সাধারণ সচিব সুনন্দ ধর ফিফাকে চিঠি লিখে নির্বাসন তোলার আর্জি জানিয়েছেন। সুপ্রিম কোর্ট নিষ্ক্রিয় করে দিয়েছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)-কে। অর্থাৎ, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ আর নেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে। যে কারণে নির্বাসনের সাজা দিয়েছিল ফিফা। এখন নির্বাচনও করা হচ্ছে ফিফা গঠনতন্ত্র মেনে। নির্বাচনের দিনক্ষণও ঘোষিত, ২ সেপ্টেম্বর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন