Breaking News: হাওড়ার পাঁচলায় বড়সড় বাস দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত ৫

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আমতা রোডে বিরাট দুর্ঘটনা ঘটল বুধবার সন্ধ্যায়। পাঁচলা থানার অন্তর্গত ধুলোর বাঁধে ভয়াবহ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়৷ আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক৷ আহতদের গাববেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ বোর্ডের সমস্ত কাজকর্মের মধ্যে স্বচ্ছতা থাকবে, আশ্বাস নয়া পর্ষদ সভাপতির

300687285 1033534290685335 6030931743711032578 n

একাধিক জনকে উলুবেড়িয়া ও কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেল ৫ টা নাগাদ মুচিঘাটা করুণাময়ী রুটের একটি বাস দ্রুত গতিতে মুচিঘাটার দিকে যাচ্ছিল৷ সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিকে ধাক্কা মারে৷ বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ মা দুর্গার ১০ হাতে ১০ অস্ত্র , কারা এবং কেন দিয়েছিল?

300591071 1203532620494236 6415723786159411316 n

দুর্ঘটনার পর উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। ইতিনধ্যেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল দুর্ঘটনার একাধিক ভিডিও৷ সেইসঙ্গে রক্তাক্ত অবস্থায় রাস্তায় বসে রয়েছেন বহু আহত যাত্রী। কী কারণে দুর্ঘটনা? সবটা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

হাওড়ার পাঁচলায় বড়সড় বাস দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত ৫

হাওড়ার পাঁচলায় বড়সড় বাস দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত ৫
হাওড়ার পাঁচলায় বড়সড় বাস দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত ৫

ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পাঁচলার বিধায়ক গুলশন মল্লিক। পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি৷ দুর্ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত