Primary Education Board: বোর্ডের সমস্ত কাজকর্মের মধ্যে স্বচ্ছতা থাকবে, আশ্বাস নয়া পর্ষদ সভাপতির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে আনা হল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গৌতম পালকে। একইসঙ্গে আজ অ্যাড হক কমিটি গঠন করা হয়। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম পাল আশ্বাস দেন এবার থেকে প্রতি বছর টেট পরীক্ষা হবে।

আরও পড়ুনঃ Anubrata Mondal: করোনা পজিটিভ কেষ্ট, কারাগারে দিন কাটবে আইসোলেশনে

এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে গৌতম পাল বলেন, কোনও কিছু লুকোবো না, কোনও অস্বচ্ছতা থাকবে না। টেট হবে প্রতিবছর, প্রত্যেকের অভিযোগ শুনব। একইসঙ্গে নিয়গ ক্ষেত্রে থাকবে স্বচ্ছতাও এমনটাই জানালেন তিনি। নয়া সভাপতির বার্তা, আজ থেকে বোর্ডের সমস্ত কাজকর্মের মধ্যে স্বচ্ছতা থাকবে, কিছুই লুকোনো থাকবে না। বোর্ডের কোনও অস্পষ্টতা থাকলে সেটা দূর করার দায়িত্ব আমি নিলাম। যাঁরা টেট প্রার্থী, আগামী দিনে পরীক্ষা দেবেন, প্যানেল বেরোবেই সব স্বচ্ছতার সঙ্গে হবে।

বোর্ডের সমস্ত কাজকর্মের মধ্যে স্বচ্ছতা থাকবে, স্পষ্ট বার্তা গৌতম পালের 
বোর্ডের সমস্ত কাজকর্মের মধ্যে স্বচ্ছতা থাকবে, স্পষ্ট বার্তা গৌতম পালের 

 

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগে বেনিয়মের অভিযোগে এর আগে মানিক ভট্টাচার্যকে অপসারিত করেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্তবর্তী সভাপতি হিসাবে কাজ চালিয়ে গিয়েছিলেন রত্না বাগচী। এরপর একাধিকবার সিবিআইয়ের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। সম্প্রতি শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। সেখান থেকে বেশ কিছু তথ্য আসে তদন্তকারী সংস্থার।

বোর্ডের সমস্ত কাজকর্মের মধ্যে স্বচ্ছতা থাকবে, স্পষ্ট বার্তা গৌতম পালের 

বোর্ডের সমস্ত কাজকর্মের মধ্যে স্বচ্ছতা থাকবে, স্পষ্ট বার্তা গৌতম পালের 
বোর্ডের সমস্ত কাজকর্মের মধ্যে স্বচ্ছতা থাকবে, স্পষ্ট বার্তা গৌতম পালের 

সেই সমস্ত তথ্যকে সামনে রেখেই চলছে জিজ্ঞাসাবাদ। এরই মধ্যে স্বচ্ছ নিয়োগের স্বার্থে বারবার সওয়াল করেছে সরকার। সম্প্রতি টেট পাস চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুও। তারপরেই বিরাট পদক্ষেপ নেওয়া হল রাজ্য সরকারের তরফে। স্বচ্ছতার স্বার্থে একেবারে খোলনলচে বদলে ফেলা হল প্রাথমিক শিক্ষা পর্ষদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত