Anubrata Mondal: করোনা পজিটিভ কেষ্ট, কারাগারে দিন কাটবে আইসোলেশনে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজই আদালতের নির্দেশে তাঁর জেল হেফাজতে থাকার কথা। গতকাল মেডিকেল টেস্ট করা হয়েছে অনুব্রত মণ্ডলের। বুধবার জেলে যাওয়ার আগে রুটিন চেক আপে ধরা পড়ল করোনা ভাইরাস। আসানসোল জেলে ঢোকানোর আগে র‍্যাপিড টেস্ট করাতেই ধরা পড়ল কোভিড। করোনা পজিটিভ কেষ্ট দিন কাটবে নিভৃতাবাসে।

আরও পড়ুনঃ AAP: দলবদলে ২০ কোটি, বিজেপির ষড়যন্ত্র রুখতে বৈঠকে বসছে কেজরিওয়াল

জেল সূত্রে খবর, অনুব্রত মণ্ডলকে আইসোলেশনে রাখা হবে। তাঁর জন্য আলাদ করে চৌকি এবং ফ্যানের ব্যবথা করা হয়েছে। তবে বাকি দিনগুলিতে তদন্তকারী অফিসাররা অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন কিনা, সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

করোনা পজিটিভ কেষ্ট, কীভাবে হবে জিজ্ঞাসাবাদ 
করোনা পজিটিভ কেষ্ট, কীভাবে হবে জিজ্ঞাসাবাদ 

বুধবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ আদালত। ৭ সেপ্টেম্বর অবধিও জেল হেফাজতে থাকবেন অনুব্রত। এমনিতেই কয়েকদিন ধরে রোগে ভুগছিলেন অনুব্রত। যদিও সিজিও কমপ্লেক্স থেকে আদালতে আসার সময় বেশ খোশমেজাজে ছিলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি। বারবার দাবি করছিলেন আগের থেকে অনেকটা উস্থ। কিন্তু করোনা ধরা পড়ল তাঁর।

করোনা পজিটিভ কেষ্ট, কীভাবে হবে জিজ্ঞাসাবাদ 

করোনা পজিটিভ কেষ্ট, কীভাবে হবে জিজ্ঞাসাবাদ 
করোনা পজিটিভ কেষ্ট, কীভাবে হবে জিজ্ঞাসাবাদ 

এর আগে গরু পাচার মামলায় ১৪ দিনের সিবিআই হেফাজতে ছিলেন অনুব্রত মণ্ডল। আজ আদালতে পেশ করা হলে অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেন, স্লিপ অ্যাপনিয়া আছে। এই রোগে কারও প্রাণ পর্যন্ত যেতে পারে। একইসঙ্গে তাঁর যুক্তি, অনুব্রতর নাম নেই গরুপাচারে। সেই নাম যুক্ত হয়েছে সায়গল হোসেনের সঙ্গে। ভারত থেকে বাংলাদেশে নিয়ে যেতে হলে বিএসএফের চোখে পড়তে হবে।  সেই যুক্তি ধোপে টেকেনি। বরং অনুব্রতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর