Panchayet Election 2023: পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বঞ্চিত চাকরি প্রার্থীরা, সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি নিয়ে জর্জরিত শাসক দল তৃণমূল। লাগাতার ধর্না ও আন্দোলনের আমধ্যমে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বঞ্চিত ও যোগ্য চাকরি প্রার্থীরা। এবার পঞ্চায়েত নির্বাচনে তাঁরাই শাসক দলের জন্য পথের কাঁটা হতে চলেছেন। এমনটাই সূত্র মারফত খবর মিলেছে। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বঞ্চিত চাকরি প্রার্থীরা, মাথার ওপর সিঁদুরে মেঘ দেখছে ঘাসফুল শিবির।

আরও পড়ুনঃ Recruitment Scam: সিবিআইয়ের কাছে পুর দুর্নীতি নিয়ে এফআইআর চাইল ইডি, বিরাট পদক্ষেপ

রাজ্যের বিরোধী দল গুলি কোমর বেঁধে পঞ্চায়েত নির্বাচনে মানসিক প্রস্তুতি নিয়ে অগ্রসর হওয়ার জন্য সাজতে শুরু করেছে। শাসক দলও মরিয়া পঞ্চায়েত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে তাদের দলীয় প্রার্থীদের জয় যুক্ত করে পঞ্চায়েতগুলি পুনরায় দখলে রাখা। কিন্তু শাসকদলের পথে কাঁটা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা বিভিন্ন বিভাগে নিয়োগ দুর্নীতি এবং বিভিন্ন বিভাগে দুর্নীতির কারণে ন্যায্য চাকরি থেকে বঞ্চিত আন্দোলনরত চাকরি প্রার্থীগণ।

ssc strike 759
পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বঞ্চিত চাকরি প্রার্থীরা, চাপ বাড়ছে তৃণমূলের!

প্রসঙ্গত, এই মুহুর্তে ধর্মতলা কার্যত ধর্নাতলায় পরিণত হয়েছে। গান্ধীমূর্তির পাদদেশ থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ অথবা শহীদ মিনারের পাদদেশে অবস্থান করছেন চাকরি প্রার্থীরা। নিয়োগ দুর্নীতির কারণে হকের চাকরি থেকে বঞ্চিত কিংবা রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলন সারা বাংলা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।

এই মুহুর্তে জনগণের মধ্যে শাসকদলের প্রতি আস্থা ধীরে ধীরে শিথিল হতে শুরু করেছে। দুর্নীতির কারণে আবাস যোজনার ঘর থেকে যেমন যোগ্য গরিব মানুষরা বঞ্চিত হচ্ছে। শাসকদলের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন বিরোধী দল গুলি বঞ্চিত চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে শামিল হচ্ছে।

পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বঞ্চিত চাকরি প্রার্থীরা, চাপ বাড়ছে তৃণমূলের!

hunger strike sashi ghosh 1
পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বঞ্চিত চাকরি প্রার্থীরা, চাপ বাড়ছে তৃণমূলের!

স্বাভাবিক ভাবেই আন্দোলনরত বঞ্চিত চাকরি প্রার্থীরা বিরোধী দল গুলির প্রতি ঝুঁকে পড়েছে। বিরোধী দল গুলিও প্রতিযোগিতার বাজারে নতুন নতুন প্রতিবাদী মুখ আন্দোলনের ময়দানে দেখতে পাচ্ছেন। আন্দোলনরত চাকরি প্রার্থীগণ দীর্ঘদিন ধরে ধর্ণায় বসে শাসকদলের প্রতি চরম ক্ষোভ প্রকাশের মাধ্যম হিসেবে বিরোধী দল গুলির হয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিচ্ছেন। শাসকদলের প্রার্থীদের নির্বাচনে পরাজিত করতে সাধারণ মানুষের একটি বড় অংশও বিভিন্ন বিরোধী দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণকারী বঞ্চিত চাকরি প্রার্থীদের সমর্থন করবে। এমনটাই বিশেষজ্ঞ মহল দাবি করছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত