SSC: সাদা খাতা জমা দিয়ে নিয়োগ পেয়েছেন ১৫০ জন, চাকরি হারাতে চলেছেন সবাই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নবম ও দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছিল স্কুল সার্ভিস কমিশন। ৫ সদস্যের কমিটির সুপারিশের ভিত্তিতেই চাকরি পেয়েছিলেন সফল পরীক্ষার্থীরা। অভিযোগ, প্যানেলে অনেক পিছনে নাম থাকা সত্ত্বেও চাকরিপ্রার্থীদের নিয়োগের সুপারিশ করা হয়েছিল। এমনকী, বাদ যায়নি কম নম্বর পাওয়া পরীক্ষার্থীদের দু’বার নিয়োগের সুপারিশও!

আরও পড়ুনঃ তৃণমূল সাংসদ আবু তাহেরের গাড়ির ধাক্কায় শিশু মৃত্যু, শোরগোল মুর্শিদাবাদ জুড়ে

অভিযোগ ছিল পরীক্ষা না দিয়ে স্রেফ সাদা খাতা জমা দিয়েই চাকরি পেয়েছিলেন শতাধিক চাকরিপ্রার্থী। নজিরবিহীন দুর্নীতির অভিযোগে তৎপর হয় আদালত। মামলা চলে, জানতে পারা যায় অভিযোগ মতেই অসত্য নয়। বহু চাকরি প্রার্থী শুধুমাত্র টাকার বিনিময়ে আর হেভিওয়েটদের সান্নিধ্য পেয়ে চাকরি পেয়ে গিয়েছেন সাদা খাতা জমা দিয়েই

abhijit 2

কিন্তু সংখ্যাটা কত? এসএসসির কাছে তালিকা চেয়েছিল হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, ‘দুর্নীতির কারণে মেধাবীরা চাকরি পাননি। বেআইনি নিয়োগের তালিকা নিয়ে কোনও টালবাহানা করা যাবে না’। সঙ্গে হুঁশিয়ারি, ‘যাঁরা বেআইনিভাবে চাকরি পেয়েছেন, তাঁদের চাকরি বাতিল করা হবে’। এদিন সেই তালিকা জমা পড়ল আদালতে।

সাদা খাতা জমা দিয়ে নিয়োগ পেয়েছেন ১৫০ জন, চাকরি হারাতে চলেছেন সবাই।
সাদা খাতা জমা দিয়ে নিয়োগ পেয়েছেন ১৫০ জন, চাকরি হারাতে চলেছেন সবাই।

স্কুল সার্ভিস কমিশন এদিন কলকাতা হাইকোর্টে দুর্নীতির কথা স্বীকার করে নিয়েছে। হাইকোর্টে তথ্য দিয়ে এসএসসি জানিয়েছে ‘পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন ১৫০ জন’! এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন প্যানেলে নাম ছিল কতজনের? উত্তরে স্কুল সার্ভিস কমিশনের স্বীকারোক্তি, ‘৮০ জন!’

সাদা খাতা জমা দিয়ে নিয়োগ পেয়েছেন ১৫০ জন, চাকরি হারাতে চলেছেন সবাই।

SSC Salt Lake Office 1

এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ফের হাইকোর্টে প্রশ্নের মুখে সিবিআই। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জানতে চান, ‘গ্রুপ ডি-র ৫৪২ জনের মধ্যে কতজনকে জিজ্ঞাসাবাদ কতা হয়েছে? ৫ শতাংশও জিজ্ঞাসাবাদ হল না কেন’? তাঁর পর্যবেক্ষণ,  ‘জিজ্ঞাসাবাদ শেষ হলেই ষড়যন্ত্র সামনে আসবে। ফাঁকা OMR শিট কত জমা পড়়েছে, তা উদ্ধার করা হোক। সিবিআই কি কিছুই করছে না’?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত