SSC চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার ১২ জন হবু শিক্ষক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ SSC চাকরিপ্রার্থীদের বিক্ষোভ প্রদর্শনের সময় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হল কলাকাতা প্রেস ক্লাবের এর সামনে। আজ সকাল থেকেই কলকাতা প্রেস ক্লাবের সামনে ব্যাপক উত্তেজনা ছিল হবু শিক্ষকদের বিক্ষোভ কে কেন্দ্র করে। সাতসকালেই ধর্মতলার মেয়ো রোডের সামনে জরো হন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ একদল হবু শিক্ষক। চাকরির দাবিতে বিক্ষোভ করতে থাকেন তাঁরা।

আরও পড়ুনঃ কম দামে বাজারে মিলবে করোনার টিকা, অনুমোদন দিল DCGI

বিক্ষোভকারীদের দাবি, তাঁরা কর্মশিক্ষা ও শারীর-শিক্ষা বিষয় নিয়ে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় সফল হয়েছেন। কিন্তু সেই পরীক্ষা হওয়ার পর ৬ বছর কেটে গেলেও আজও মেলেনি নিয়োগপত্র, চাকরি। তাঁরা জানিয়েছেন, গত ৬ বছর ধরে তাঁদের চাকরির কোনও ব্যবস্থা করা হয়নি বলে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে যাওয়ার চেষ্টা করেছিলেন। দেখা করে অভিযোগ জানাতে চেয়েছিলেন।

যদিও শিক্ষামন্ত্রীর সাথে দেখা হয়নি তাঁদের। কারন শিক্ষামন্ত্রীর বাড়ির অদূরেই তাঁদের আটকে দিয়েছিল পুলিশ। সেই কারনেই আজ তাঁরা কর্মসূচী নিয়েছিলেন কলকাতা প্রেস ক্লাবের সামনে। তবে খবর পেয়ে এদিন সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল। অভিযোগ, তাঁদের বিক্ষোভ কর্মসূচি শুরুর আগেই বাধা দেয় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় পুলিশকর্মীদের।

SSC চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার ১২ জন হবু শিক্ষক।

SSC চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার ১২ জন হবু শিক্ষক।
SSC চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার ১২ জন হবু শিক্ষক।

কিছুক্ষনের মধ্যেই চরম পর্যায়ে পৌঁছায় সেই ধস্তাধস্তি। খবর যায় ময়দান থানায়। মুহুর্তেই বিড়াট পুলিশ বাহিনী উপস্থিত হয় প্রেস ক্লাবের সামনে। অনেক পুলিশের উপস্থিতি দেখে চাকরিপ্রার্থীরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। চলতে থাকে স্লোগান। কিছুক্ষন পরে পুলিশ মহিলা সহ ১২ জন হবু শিক্ষককে গ্রেফতার করে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর