Corona Vaccine: কম দামে বাজারে মিলবে করোনার টিকা, অনুমোদন দিল DCGI

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার থেকে শর্তসাপেক্ষে কম দামে বাজারে মিলবে করোনার টিকা। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, খোলা বাজারে করোনার ভ্যাকসিন বিক্রয়ের অনুমোদন দিয়েছে ডিসিজিআই। খোলা বাজারে এর দাম হতে পারে ২৭৫ টাকা। কর বসিয়ে দাম হতে পারে আরও ১৫০ টাকা বেশী।

আরও পড়ুনঃ দৈনিক পজিটিভিটি রেট বেড়ে ১৯.৫ শতাংশ, আক্রান্তের সংখ্যা ২.৮৬ লক্ষ

তবে এখনই ওষুধের দোকানে নয়, বরং হাসপাতাল এবং ক্লিনিকগুলিতে পাওয়া যাবে করোনার ভ্যাকসিন। ২০১৯-এর নিউ ড্রাগস অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়াল রুলের আওতায় এই অনুমোদন দেওয়া হয়েছে। এতদিন অবধি টিকাকেন্দ্রগুলিতে দেওয়া হত ভ্যাকসিন। সেখানে কোভ্যাক্সিনের প্রতি টিকার দাম ১২০০ টাকা। কোভিশিল্ডের প্রতি টিকার দাম ৭৮০টাকা। এবার থেকে সাধারণ মানুষের কাছে আরও সস্তায় মিলবে ভ্যাকসিন

সূত্রের খবর, প্রতিটি ডোজের মূল্য ২৭৫ টাকা অবধি বেধে দেওয়া হয়েছে। এর সঙ্গে কর হিসাবে দিতে হবে অতিরিক্ত ১৫০ টাকা। বাজারে টিকা বিক্রিতে অনুমোদন দেওয়ার জন্য কোভ্যাক্সিনের উৎপাদক ভারত বায়োটেক ও কোভিশিল্ডের উৎপাদক সংস্থা সেরাম ইন্সটিটিউটের তরফ থেকে তথ্য দেওয়া হয়েছিল ডিসিজিআই-কে। সেই তথ্য খতিয়ে দেখেই বাজারে বিক্রির অনুমোদন দিয়েছে ডিসিজিআই

কম দামে বাজারে মিলবে করোনার টিকা, বিরাট পদক্ষেপ 

কম দামে বাজারে মিলবে করোনার টিকা, বিরাট পদক্ষেপ 
কম দামে বাজারে মিলবে করোনার টিকা, বিরাট পদক্ষেপ 

ইতিমধ্যেই দেশজুড়ে টিকাকরণ হয়েছে ১৬৩.৮৪ কোটি। এর মধ্যে ৭২ শতাংশ প্রাপ্ত বয়স্ক করোনার দুটি ডোজ পেয়েছেন। শিশুদের জন্য শুরু টিকাকরণ। একইসঙ্গে চলছে বুস্টার ডোজ ৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত