নজরবন্দি ব্যুরো: সায়নী তুইও বিক্রি হলি? রাজ্যে চলছে অভাবনীয় দলবদল। যেভাবে পাল্লা দিয়ে তৃণমূল থেকে নেতারা বিজেপিতে যোগ দিচ্ছিলেন এখন সেই পাল্লা দিয়েই টালিগঞ্জ থেকে অভিনেতা অভিনেত্রীরা তৃণমূলে আসছেন অভিনেত্রী থেকে নেত্রী হওয়ার দৌড় নিয়ে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সক্রিয় রাজনীতির হাতেখড়ি নিলেন টলিউডের একঝাঁক তারকা। সায়নী থেকে পরিচালক রাজ্য চক্রবর্তী, জুন মালিয়া থেকে সুদেষ্ণা দত্ত সহ আরো অনেকেই ছিলেন সেই দলে।
আরও পড়ুনঃ ক্লান্তিহীন কান্তি বুড়ো ভাবাচ্ছে, রায়দিঘি ছেড়ে অন্য কেন্দ্রে দাঁড়াবেন দেবশ্রী!


আজকের এই যোগদান পর্বের পর থেকেই শুরু হয়েছে বাকি সহকর্মীদের পাল্টা প্রতিক্রিয়া দেওয়া। রাজ চক্রবর্তী তৃণমূলে যোগ দেওয়ার পরই গুঞ্জন উঠেছিল তাহলে কি এবার এতদিনের রাজ্য আর রুদ্রের সম্পর্কের মাঝে আসতে চলেছে রাজনৈতিক ফাটল। সেসবের মধ্যেই বিতর্কের ওপরে উঠে এসেছে সায়নী সরকারের তৃণমূলে যোগদান প্রসঙ্গ।
ভোটের ঠিক প্রাক্কালে সায়নীর তৃণমূলে যোগদান নিয়ে অনেকেই যেমন আনন্দ প্রকাশ করছেন, বলছেন সায়নীর মত মেয়েরা দলে আসলে পরেই ভবিষৎ প্রজন্ম উঠে আসবে তৃণমূলে, তার উল্টো প্রতিক্রিয়াও দেখা গেছে। আর সবকিছু ছাপিয়ে গেছে অভিনেত্রী সায়নীর নেত্রী হওয়ার হাতেখড়ির পরেই শ্রীলেখা মিত্রর মন্তব্যে।
সায়নী তুইও বিক্রি হলি? শ্রীলেখা মিত্র নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন “বামপন্থী” সায়নীর এভাবে তৃনমূলে যোগ দেওয়া দেখে শুধু হতভম্ব নয় রীতিমত ব্যথিত তিনি। আর ব্যথার কথা প্রসঙ্গে শ্রীলেখা মনে করিয়ে দেন ভবিষ্যতের ভুত সিনেমার সময়ের কথা, বাংলার বর্তমান শাসক দল অনীক দত্তের সেই সিনেমা বন্ধ করে দিলে, শাসক দলকে একহাতে নিয়েছিলেন সায়নী। বারবার ভরা সভা থেকে তৃণমূলকে ফ্যাসিস্ট দলও বলেছিলেন। সেই সায়নীর আজকে হঠাত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদানের কয়েক ঘণ্টা পরেই শ্রীলেখা লিখলেন,


“এটা আশা করিনি, তুইও বিক্রি হয়ে গেলি, খেলতে নেমে গেলি?” শ্রীলেখা আরও বলেছেন, পেশাগত ভাবে এবং কাজের সূত্রেই সায়নীর সঙ্গে মিসেছেন তিনি, তবে কখনো ভাবতেও পারেননি সায়নী যেতে পারেন তৃনমূলে। শুধু শ্রীলেখাই নন, সোশ্যাল মিডিয়ায় আরও অনেকের বক্তব্যেই ধরা পড়েছে সেই কথা। এমনিতেও সায়নির ঘনিষ্ঠ মহলের সকলেই সায়নীকে বামপন্থীতে বিশ্বাসী বলেই জানতেন। সেখানে সায়নীর হঠাত করে এই ডানপন্থায় বিশ্বাস ভাবাচ্ছে অনেককেই। তবে অনেকেই মনে করছেন গত মাস থেকেই বিজেপির সঙ্গে যে দ্বন্দ চলছে সায়নীর, তাতে রাজ্যের শাসক দল সহ, খোদ মুখ্যমন্ত্রী যেভাবে পাশে দাঁড়িয়েছেন সায়নীর পাশে, তাতেই হয়ত পন্থা বদলেছেন অভিনেত্রী।







