নজরবন্দি ব্যুরোঃ খারাপ ছন্দ কাটিয়ে সোনার মুহূর্ত এনেছিলেন বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে। পিভি সিন্ধুর লক্ষ্য ছিল এবার ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এর আগে ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। এ বছর কমনওয়েলথ গেমসের আগে হতাশাজনক ছন্দে ছিলেন এই ভারতীয় শাটলার।
আরও পড়ুনঃ ‘এরপর আপনার পালা’ রুশদির আরোগ্য কামনা করতেই খুনের হুমকি হ্যারি পটারের লেখিকাকে


কমনওয়েলথ গেমসে সোনা জিতে সব হতাশা দূর করেছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁকে ঘিরে প্রত্যাশা তৈরি হচ্ছিল। কিন্তু সেই প্রত্যাশায় জল ঢেলে দিল সিন্ধুর গোড়ালিতে চোট। ২১ আগস্ট টোকিওয় শুরু হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ।

বাঁ-পায়ের গোড়ালির হাড়ে চিড় ও সরে দাঁড়ানোর খবর নিজেই টুইটারে পোস্ট করেছেন সিন্ধু। আপাতত যা খবর তাতে অক্টোবরে প্যারিস ওপেনের আগে তাঁর নামার সম্ভাবনা নেই। টুইটারে সিন্ধু লিখেছেন, ‘কমনওয়েলথ গেমসে দেশের হয়ে প্রথম সোনা জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে ছিল।



বাঁ-পায়ের গোড়ালির হাড়ে চিড়! বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়ালেন সিন্ধু

কিন্তু সেই সুখের দিন বেশিক্ষণ স্থায়ী হল না। চোটের জন্য শেষ পর্যন্ত ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হলাম। কারণ আমার বাঁ-পায়ের গোড়ালির হাড়ে চিড় ধরেছে। আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’







