নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত ভোটে যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসছে এ বিষয়টি নিশ্চিত। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাফ বলে দিলেন, আদালতের কাছে দায়বদ্ধ কেন্দ্রীয় বাহিনী। তাই ভোটের দিন যে কোনো হিংসার ঘটনা ঘটলেই কেন্দ্রীয় বাহিনীকে অ্যাকশন নেওয়ার পরামর্শ দিলেন বিরোধী দলনেতা।
আরও পড়ুন: মিশরের মসজিদে মোদী! লোকসভায় মুসলিম ভোট টানতেই কি এই পদক্ষেপ?
কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হবে কি হবে না নিয়ে কলকাতা হাইকোর্টে ব্যাপক টানাপোড়েন চলেছে রাজ্য নির্বাচন কমিশন এবং বিরোধীদের মধ্যে। শেষমেশ হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে, ৮০০ কোম্পানি কেন্রীয় বাহিনী দিয়েই হবে আসন্ন পঞ্চায়েত ভোট। প্রথমে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ ছিল। তারপর আবার ৮০০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দেয় রাজ্য নির্বাচন কমিশন। তবে, আপাতভাবে ৩৩৭ কোম্পানি বাহিনী পাঠানো হবে বলে জানিয়েছে কেন্দ্র।

কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গে শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেন, “কেন্দ্রীয় বাহিনী আআলতের নির্দেশে রাজ্যে এসেছে। সুপ্রিম কোর্টও চায় কেন্দ্রীয় বাহিনী দিয়েই হোক পঞ্চায়েত ভোট। তাই আদালতের কাছে কেন্দ্রীয় বাহিনীর দায়বদ্ধ থাকা উচিৎ”।
আদালতের কাছে দায়বদ্ধ কেন্দ্রীয় বাহিনী, অ্যাকশন নেওয়ার পরামর্শ শুভেন্দুর









