Travel: দিন কয়েকের ছুটিতে ঘরে বসে থাকবেন কেন? ঘুরে নিন এই জায়গাগুলি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজোর বাকি কয়েকদিন। এইসময় এক দল বেরিয়ে যায় দূরে কোথাও ভ্রমণের উদ্দেশ্যে। একদল পুজোর আমেজ উপভোগ করতে কলকাতায় থেকে যান। কিন্তু এদের মাঝেও কিছু মানুষ আছে যারা পুজোর কয়েকদিন ছুটি পেয়ে নির্ঝঞ্চাট ভাবে বাড়িতেই কাটিয়ে ফেলতে চান। কিন্তু এবার একটু অন্যরকম হলে মন্দ কী? ব্যস্ততা কাটিয়ে একটু রিফ্রেশমেন্ট কার না পছন্দ? তাহলে দেরি কেন, ঝটপট প্ল্যান করে ফেলুন। ঘুরে আসতে পারেন এই তিন জায়গায়।

আরও পড়ুন: পাহাড়, হ্রদ, সমুদ্রের দর্শন একই জায়গায় পাবেন, ঘুরে আসুন পুরীর কাছে এই সি বিচে

রঙ্গো
কালিম্পংয়ের কোলে ভুটান সীমান্ত ঘেঁষা এই গ্রামের সৌন্দর্য দেখলে চোখ কপালে উঠবে। একদিকে মেঘ আর পাহাড়, অন্যদিকে ঝর্নার স্রোত মন ভালো করে দেবে। মূলত পশ্চিম ডুয়ার্সের অংশ রঙ্গো। এখান থেকে সিকিমের বেশ কিছু ভিউ পাওয়া যাবে। এই পাহাড়ি গ্রামের নির্জনতায় কয়েকদিনের ছুটি কাটিয়ে দারুণ অভিজ্ঞতা অর্জন করবেন। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে একটি গাড়ি ভাড়া করে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

দিন কয়েকের ছুটিতে ঘরে বসে থাকবেন কেন? ঘুরে নিন এই জায়গাগুলি

চন্দ্রকেতুগড়
আপনার যদি ইতিহাস বিষয়টি পছন্দ হয় তবে চলে আসতে পারেন চন্দ্রকেতুগড়। এটি একটি জনপ্রিয় প্রত্নতাত্ত্বিক পর্যটন স্থান। এখানে গেলে প্রায় ২৫০০ বছর পুরনো চন্দ্রকেতু সাম্রাজ্যে ধ্বংসাবশেষ দেখতে পাবেন। এছাড়া এখানে টেরাকোটা মন্দির, তামার মূর্তি, মুদ্রা দেখতে পাবেন।

দিন কয়েকের ছুটিতে ঘরে বসে থাকবেন কেন? ঘুরে নিন এই জায়গাগুলি

চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি
আপনি যদি পাখিপ্রেমী হন, তাহলে এই জায়গাটি আপনার জন্য আদর্শ। দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই বার্ড স্যাংচুয়ারি অবস্থিত। এখানে গেলে বিভিন্ন ধরণের পাখির পাশাপাশি ফার্ন, অর্কিড, প্রজাপতি দেখতে পাবেন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কাছে রথতলা বাসস্টপ থেকে হেঁটে যেতে পারেন কিংবা গাড়ি ভাড়া করতে পারেন। রথতলা বাসস্টপ থেকে ১৫০ মিটার দূরত্বেই রয়েছে এই গন্তব্য।

দিন কয়েকের ছুটিতে ঘরে বসে থাকবেন কেন? ঘুরে নিন এই জায়গাগুলি

দিন কয়েকের ছুটিতে ঘরে বসে থাকবেন কেন? ঘুরে নিন এই জায়গাগুলি
দিন কয়েকের ছুটিতে ঘরে বসে থাকবেন কেন? ঘুরে নিন এই জায়গাগুলি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত