Travel: পাহাড়, হ্রদ, সমুদ্রের দর্শন একই জায়গায় পাবেন, ঘুরে আসুন পুরীর কাছে এই সি বিচে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভ্রমণপ্রিয় মানুষের অনেকেই সমুদ্র সৈকত পছন্দ করেন। কলকাতার কাছে এমন জায়গা বলতে দীঘা, শংকরপুর, বকখালি। বলতে গেলে প্রতিবেশী রাজ্য ওড়িশার পুরী। কিন্তু সেই একঘেয়ে জায়গায় গিয়ে আপনি ক্লান্ত। তবে জানেন কি পুরীর কাছেই আরও একটি সৈকত রয়েছে, যেখানে নিরিবিলিতে শান্ত পরিবেশে কয়েকদিন কাটিয়ে ফেলতে পারেন।

আরও পড়ুন: দার্জিলিংয়ের ল্যান্ডস্কেপ ও কাঞ্চনজঙ্ঘা একসঙ্গে উপভোগ করুন, গন্তব্য তামসং

আজকের গন্তব্য গোপালপুর সমুদ্র সৈকত। এখানের সমুদ্রের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন আপনি। সমুদ্র সৈকত থাকলেও দীঘা পুরীর মত পর্যটকদের ভিড় নেই। আনাগোনা কম তাই নিরিবিলিতে বেশ কয়েকটি দিন ছুটি কাটিয়ে নিতে পারেন। বেশ ভালো ভালো সাইট সিনের জায়গা রয়েছে, ঘুরে দেখতে চাইলে ভোরবেলা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়তে পারেন।

পাহাড়, হ্রদ, সমুদ্রের দর্শন একই জায়গায় পাবেন, ঘুরে আসুন পুরীর কাছে এই সি বিচে

এখানকার উল্লেখ্যযোগ্য দর্শনীয় স্থান তাড়াতারিণীর মন্দির। সতীর একান্ন পিঠের অন্যতম এটি। এরপর পাবেন রম্ভা, চিলকা হ্রদের অংশ। পূর্বঘাট পর্বতমালা পেরিয়ে ব্রেকফাস্ট আইল্যান্ড। বিপুল জলরাশির মধ্যে এক টুকরো কংক্রিটের ঘরকে বলা হয় ব্রেকফাস্ট আইল্যান্ড। ওড়িশার গঞ্জাম জেলার ব্রহ্মপুর স্টেশন থেকে অটো বা গাড়ি করে মাত্র ৩০ মিনিটের মধ্যে এই জায়গায় পৌঁছে যাওয়া যাবে।

পাহাড়, হ্রদ, সমুদ্রের দর্শন একই জায়গায় পাবেন, ঘুরে আসুন পুরীর কাছে এই সি বিচে

কীভাবে যাবেন?
দক্ষিণ ভারতগামী যেকোনও একটি ট্রেনে উঠে নামতে হবে ব্রহ্মপুর স্টেশনে। সেখান থেকে অটো বা ব্যক্তিগত গাড়ি ভাড়া করে চলে যাবেন গোপালপুর। এখানে বেশ কিছু ভালো হোটেল ও রিসর্ট রয়েছে। নিজের বাজেটের মধ্যে পছন্দ করে নিতে পারেন। খাওয়ার সু বন্দোবস্ত রয়েছে।

পাহাড়, সমুদ্রের দর্শন একই জায়গায় পাবেন, ঘুরে আসুন পুরীর কাছে এই সি বিচে

Gopalpur Beach, Orissa - Times of India Travel

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন