Travel: দার্জিলিংয়ের ল্যান্ডস্কেপ ও কাঞ্চনজঙ্ঘা একসঙ্গে উপভোগ করুন, গন্তব্য তামসং

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাঙালির কাছে পাহাড় মানেই দার্জিলিং। ছুটি পেলেই পাহাড়প্রেমী ভ্রমণপ্রিয় মানুষেরা ছুটে যায় সেখানে। তাই বছরের প্রায় বারো মাসই পর্যটকদের ভিড় চোখে পড়ে। তবে কখনও পাহাড়ের রানীর ল্যান্ডস্কেপ সৌন্দর্য আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করেছেন? আজকের প্রতিবেদনে খোঁজ রইল এমনই এক জায়গার। জেনে নিন বিস্তারিত।

আরও পড়ুন: কম খরচে পাহাড়ি এলাকায় ছুটি কাটান, রইল এক অফবিট ঠিকানার খোঁজ

আজকের গন্তব্য তামসং। দার্জিলিং থেকে খুব বেশি দূরে নয় এই জায়গাটি। গ্রামের সামনেই সাজানো চা বাগান। এই চা বাগানের মধ্য দিয়েই চলে গিয়েছে গ্রামের রাস্তা। বর্ষার পর এখন চা-বাগানগুলি আরও সবুজ হয়ে ওঠে। এখানে রয়েছে অল্প জনবসতি। কাছেই রয়েছে চা তৈরির কারখানাও। এখানে ঢুকতে গেলে অবশ্য আগে থেকে অনুমতি নিতে হয়। দার্জিলিংয়ের কাছে হলেও পর্যটকদের খুব বেশি ভিড় হয় না। তাই নির্জন নিরিবিলি পরিবেশে সমিয় কাটাতে চাইলে এখানে চলে আসতে পারেন।

দার্জিলিংয়ের ল্যান্ডস্কেপ ও কাঞ্চনজঙ্ঘা একসঙ্গে উপভোগ করুন, গন্তব্য তামসং

তামসংয়ের পাশ দিয়েই বয়ে যাচ্ছে ছোট রঙ্গিত নদী। এখানে মাছ ধরার সুযোগও রয়েছে। নদীর পাড়ে পাহাড়ের উপরে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। এই নদীর পাড়ে আবার ধানচাষ দেখা যায়। সে এক অদ্ভুত সুন্দর দৃশ্য।

দার্জিলিংয়ের ল্যান্ডস্কেপ ও কাঞ্চনজঙ্ঘা একসঙ্গে উপভোগ করুন, গন্তব্য তামসং
দার্জিলিংয়ের ল্যান্ডস্কেপ ও কাঞ্চনজঙ্ঘা একসঙ্গে উপভোগ করুন, গন্তব্য তামসং

এখানে একটি গ্রামে চা বাগান লাগোয়া ছোট জলাশয় রয়েছে। গ্রামবাসীরাই উদ্যোগ নিয়ে এখানে একটি পার্ক তৈরি করেছেন। দার্জিলিংয়ে (Darjeeling) না থেকেও যে এভাবে পাহাড় আর চা বাগানের সৌন্দর্য উপভোগ করা যায় সেটা এখানে আসলে বোঝা যায়।

দার্জিলিংয়ের ল্যান্ডস্কেপ ও কাঞ্চনজঙ্ঘা একসঙ্গে উপভোগ করুন, গন্তব্য তামসং

দার্জিলিংয়ের ল্যান্ডস্কেপ ও কাঞ্চনজঙ্ঘা একসঙ্গে উপভোগ করুন, গন্তব্য তামসং

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত