Travel: কম খরচে পাহাড়ি এলাকায় ছুটি কাটান, রইল এক অফবিট ঠিকানার খোঁজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কয়েকদিনের ছুটি পেলেই সুযোগ বুঝে বাঙালি বেরিয়ে পড়ে ভ্রমণের উদ্দেশ্যে। পাহাড়প্রেমীরা ছোটেন উত্তরবঙ্গের দার্জিলিংয়ে। কিন্তু সেই একঘেয়ে ঠিকানা এবার আর ভালো লাগছে না। নিরিবিলি, শান্ত পরিবেশে ছুটি কাটাতে চাইছেন। তাহলে দার্জিলিংয়ের সামনে এক পাহাড়ি জঙ্গলে ঘুরে আসতে পারেন। এই জায়গাটিকে আবার ডুয়ার্সের জঙ্গলের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। দুটির স্বাদ একেবারেই ভিন্ন।

আরও পড়ুন:ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান? চলে আসুন উত্তরবঙ্গের এই অফবিট লোকেশনে 

আজকের গন্তব্য মাজুয়া। চারিদিকে বড় বড় গাছ সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। পাইন গাছের মধ্যে দিয়ে চলে গিয়েছে একটি নদী। সেখানে নিস্তব্ধতা এতটাই যে নদীর স্রোতের শব্দ কানে যাবে। জঙ্গল হলেও এখানে রাত্রিবাসের সুব্যবস্থা রয়েছে। এখানে খরস্রোতা নদীর ধারে একটি সেতু আছে। সেখানে দাঁড়িয়ে আপনি নিজের এবং পারিপার্শ্বিক পরিবেশের ছবি, ভিডিও ক্যামেরাবন্দী করতে পারেন। এখানকার সৌন্দর্য দেখলে মনে হবে যেন সিনেমার কোনও জঙ্গলে চলে এসেছেন।

কম খরচে পাহাড়ি এলাকায় ছুটি কাটান, রইল এক অফবিট ঠিকানার খোঁজ

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ভাড়া গাড়িতে কিংবা শেয়ারে মাজুয়া চলে যেতে পারেন। মাথাপিছু খরচ হবে ২০০০ টাকার মধ্যেই। পুজোর ছুটিতে কিংবা তার আগে ফাঁকা সময় থাকলে কয়েকদিনের জন্য ঘুরে আসতে পারেন।

কম খরচে পাহাড়ি এলাকায় ছুটি কাটান, রইল এক অফবিট ঠিকানার খোঁজ

 

এখানে ঘন জঙ্গল হলেও সমস্তরকম সুব্যবস্থা করা হয়েছে। ২৪ ঘণ্টাই বিদ্যুৎ পরিষেবা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা আছে। ভোরবেলা আর পড়ন্ত বিকেলে কটেজের ব্যালকনিতে বসেই সমত কাটিয়ে দিতে পারেন। অন্ধকারের মধ্যে আপনি ঝিঝিঁ পোকার ডাক শুনতে পাবেন।

কম খরচে পাহাড়ি এলাকায় ছুটি কাটান, রইল এক অফবিট ঠিকানার খোঁজ

কম খরচে পাহাড়ি এলাকায় ছুটি কাটান, রইল এক অফবিট ঠিকানার খোঁজ
কম খরচে পাহাড়ি এলাকায় ছুটি কাটান, রইল এক অফবিট ঠিকানার খোঁজ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত