নজরবন্দি ব্যুরো: একটু সময় পেলেই অল্পদিনের ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য ভ্রমণপ্রিয় মানুষ বেছে নেয় উত্তরবঙ্গ। বাড়িতে বসে সময় কাটানোর থেকে দূরে কোথাও নিরিবিলিতে সময় কাটালে ভালো হয়। আর পাহাড়ে ছুটি কাটাতে কার না ভালো লাগে? তবে বারবার সেই একই জায়গায় গিয়ে একঘেয়েমি ধরে গিয়েছে? আজ খোঁজ রইল এক নতুন ঠিকানার। হাতের নাগালেই রয়েছে এই অফবিট জায়গা।
আরও পড়ুন: ভ্যাপসা গরম আর বৃষ্টির কম্বিনেশন পছন্দ নয়! মন ভালো করতে বেছে নিন কোনও এক পাহাড়ি গ্রাম


আজকের গন্তব্য বারবুং। বিগত কয়েক বছরে বিশেষ করে করোনা পরবর্তী সময়ে কর্শিয়াঙের এই জায়গাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভিড় এড়াতে অনেক পর্যটকই ছুটি কাটাতে চলে আসেন এই অফবিট লোকেশনে। ঘরের জানালার পর্দা সরালেই চোখে পড়বে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য। কংক্রিটের শহর থেকে দূরে ব্যস্ততা ভুলাতে এখানে চলে আসতেই পারেন। পরিবেশের ভিউ দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে।

বারবুংয়ের এক বিশেষ বিশেষত্ব রয়েছেন এখানে দিনের সৌন্দর্য্যের সঙ্গে রাতের সৌন্দর্য্যের বিস্তর ফারাক। রাতের আকাশে দেখতে পাবেন অসংখ্য তারা। চাঁদের আলোয় প্রকৃতির এক অন্য রূপ চোখে পড়বে। গ্রামের লোকালয় ঘুরে দেখতে পারেন। এখানে জনবসতি থাকলেও ঘিঞ্জি পরিবেশ নয়। চারিদিকে সবুজ রঙ আর মাথার উপর নীল আকাশ আপনার মন ভালো করে দেবে। পরিবার কিংবা প্রিয় মানুষের সঙ্গে নিভৃতে সময় কাটানোর সেরা ঠিকানা।



কীভাবে যাবেন?
শিলিগুড়ি থেকে যে কোনও গাড়ি করে এখানে চলে আসতে পারেন। মাথা পিছু গাড়ি ভাড়া থাকবে আপনার বাজেটেই। পুজোর সময়েই বাজেটের মধ্যেই ঘুরে আসতে পারেন এই অফবিট ঠিকানায়।
ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান? চলে আসুন উত্তরবঙ্গের এই অফবিট লোকেশনে









