শুভেন্দু-জিতেন্দ্রর পথেই হাঁটলেন শীলভদ্র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  শুভেন্দু-জিতেন্দ্রর পথেই হাঁটলেন শীলভদ্র দত্ত। সেই একই নাটকীয় মোড়ে দল ছাড়লেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। শুক্রবারই ইস্তফা দেন তিনি। অনেক আগেই  তিনি জানিয়েছিলেন, দলের টিকিটে আর নির্বাচন লড়তে চান না। তবে বিধায়ক পদ ছাড়েননি তিনি। মুকুল রায়ের সঙ্গে বরাবরই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁর। অমিত শাহের মঞ্চে বিজেপিতে তাঁরও অভিষেক হবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। শীলভদ্রর দল ছাড়ার প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ তাঁকে বিজেপিতে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুনঃ দলত্যাগী শুভেন্দুকে এবার বিশ্বাসঘাতক তকমা দিলেন নন্দিগ্রামের ‘শহিদ’ পরিবার।

শুভেন্দু-জিতেন্দ্রর পথেই হাঁটলেন,বৃহস্পতিবার রাতেই মুখ্যমন্ত্রীকে ইস্তফাপত্র দিয়ে মেইল করেন ব্যারাকপুরের বিধায়ক। এরপর আজ ফের একটি চিঠি দিয়ে তৃণমূল থেকে পুরোপুরি ইস্তফা দেন তিনি। চিঠিতে শীলভদ্র লিখেছেন, “আমি এই মুহূর্তে দলের সমস্ত পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি। এতদিন দল আমাকে যে সুযোগ ও সুবিধা দিয়েছে, তার জন্য আমি ধন্য। দলের সঙ্গে কাটানো আমার মূল্যবান সময়ের গুরুত্ব আমি সারাজীবন দেব।” তবে বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি এখনও স্পষ্ট করে কিছু বলেননি। এই নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এনিয়ে এখনও কিছু ভাবেননি।’ তবে সূত্রের খবর, শীলভদ্র আগামীকালই বিজেপিতে যোগ দেবেন। শীলভদ্রর দল ছাড়ার প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন, “যে জ্যোতিষীর হাত দেখে যাচ্ছেন, সে নিজের হাত দেখতে পারেন কিনা, তা দেখে যাবেন”।

letter mamata

উল্লেখ্য, পদত্যাগ আবহেই নিজের অফিসে মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে ফেলে সেই জায়গায় স্বামী বিবেকানন্দের ছবিও টাঙিয়ে ফেলেছেন তিনি। যদিও এই প্রসঙ্গে কোনও তিনি মন্তব্য করেননি। জানা গিয়েছে, সরকারের দেওয়া গাড়ি ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, ব্যক্তিগত নিরাপত্তা ছাড়েননি এখনও। জানিয়েছেন, ‘সরকার চাইলে নিয়ে নিতে পারে।’

আরও পড়ুনঃ বিজেপি-তে এঁরা? বিস্ফোরক অগ্নিমিত্রা, বাবুল-কে তোষামোদ শুরু জিতেন্দ্রর!

শুভেন্দু-জিতেন্দ্রর পথেই হাঁটলেন, অন্যদিকে, ‘শুভেন্দু অধিকারীই অভিভাবক, তাঁর সঙ্গেই থাকব।’ এমনই বক্তব্য রেখে তৃণমূল ছেড়ে বেরিয়ে গেলেন বাঁকুড়ায় তৃণমূলের সহ-সভাপতি তথা একাধিক দপ্তর সামলানো প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁরই সঙ্গে দল ছাড়লেন আরও ৩ যুব নেতা। পাশাপাশি, পুরুলিয়া জেলায় দলের সাধারণ সম্পাদক তথা রঘুনাথপুরের পুরপ্রধান ভবেশ চট্টোপাধ্যায়ও পদত্যাগ করেছেন। শুভেন্দু অধিকারী দল ছাড়ার পরই জেলায় জেলায় ঘাসফুল সংগঠনে ভাঙন ক্রমশই বাড়ছে। এই পরিস্থিতিতে শুক্রবার কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত