বিজেপি-তে এঁরা? বিস্ফোরক অগ্নিমিত্রা, বাবুল-কে তোষামোদ শুরু জিতেন্দ্রর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপি-তে এঁরা? বিস্ফোরক বাবুল, অগ্নিমিত্রা। বিজেপির অভ্যন্তরে তাঁকে নিয়ে টানপোড়েন শুরু হতেই কার্যত তোষামোদ শুরু করলেন জিতেন্দ্র তেওয়ারি! সূত্র বলছে, আগামী শনিবার গেরুয়া বসন পরতে চলেছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা আসানসোল পুরসভার প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি। আজ দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন তিনি। থাকছেন না আগামীকাল কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে। কার্যত নিশ্চিত তাঁর বিজেপি যোগদান। এই পরিস্থিতিতে বিস্ফোরক বার্তা দিলেন বাবুল।

আরও পড়ুনঃ IPS-দের ডেপুটেশন ইস্যুতে সংঘাত চরমে। রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত কৈলাসের।

বিজেপি-তে এঁরা? ‘মন থেকে মানতে পারছি না!’ মন্তব্য করে এক ভিডিও বার্তায় আসানসোলের বিজেপি সাংসদ তথা মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন,” অনেকে বলছেন আমার সঙ্গে নাকি জিতেন্দ্র তিওয়ারির টেবিলের তলায় বোঝাপড়া হয়েছে। আমার কাছে হাজার হাজার মেসেজ আসছে। কিন্তু আমি এসবের মানসিক অবস্থায় নেই। (প্রসঙ্গত, সম্প্রতি বাবুলের মাতৃ বিয়োগ হয়েছে) আমি নিরাপত্তা নিয়ে ঘুরি। আমার খারাপ লাগে সাধারণ বিজেপি কর্মীদের কথা ভেবে। যাঁরা আসানসোল, দুর্গাপুরের অলিতে গলিতে নির্যাতিত হয়েছেন, জীবন দিয়েছেন, মিথ্যে মামলায় এখনও অনেকে জেলের ভিতরে।”

বাবুল আরও বলেন, ‘আসানসোল দুর্গাপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যাঁরা এই কাজকর্ম করেছেন তাঁদের মধ্যে জিতেন্দ্র তিওয়ারি অন্যতম। এঁরা কেউ বিজেপিতে যোগ দিলে আমি মন থেকে মানতে পারব না।’ যদিও তিনি বলেছেন, “কেন্দ্রীয় নেতৃত্বের ঊর্ধ্বে উঠে তাঁর কথা বলার অধিকার নেই।” এদিকে অগ্নিমিত্রা পালও আক্রমণ শানান জিতেন্দ্রর উদ্দেশ্যে, তিনি বলেন, ‘আসানসোলের মানুষ জিতেন্দ্রকে পছন্দই করেন না। ওঁ বাবুল সুপ্রিয়কে সব থেকে বেশি হ্যাকেল করেছেন।”

কিন্তু বাবুল সুপ্রিয়র এহেন মন্তব্য শুনে দোর্দণ্ডপ্রতাপ জিতেন্দ্র কি বলছেন? বিজেপি গামী ‘মাটির মানুষ’ জিতেন্দ্র বলেন, “তৃণমূল কংগ্রেস করতে গিয়ে এমন অনেক কাজ করতে হয়েছে যার জন্য বাবুল সুপ্রিয়র নিশ্চয় খারাপ লেগেছে। ওনার দলের কর্মীরা নিশ্চয় বাবুল সুপ্রিয়কে অভিযোগ করেছেন, যে জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে এসব হচ্ছে। এতে ওনার দলের কর্মীদের প্রতি বাবুল সুপ্রিয়র যে ভালবাসা, সেখান থেকে উনি এ কথাই বলবেন।” অর্থাৎ জিতেন্দ্র যে বিজেপি-তে যোগ দিচ্ছেন তা শুধু নিশ্চিত নয়, তিনি বিজেপি যগ দেওয়ার জন্যে নিজের যাবতীয় ইগো ত্যাগ করতে পারেন তাঁর ইঙ্গিতও দিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন