নজরবন্দি ব্যুরোঃ বলিউডের কিং খানের মেয়ে সুহানা খান। এখনও বলিউডে পুরোপুরি অভিষেক হয়নি তার। তবে কিং খানের মেয়ে হওয়ার সুবাদে তার পরিচিতি শীর্ষে। খুব তাড়াতাড়ি বলিপাড়ায় পা রাখতে চলেছেন তিনি। তবে পা রাখার আগেই ঘটে গেল বিপত্তি।
আরও পড়ুনঃ রাহুল মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজে নতুন মুখ! শোলাঙ্কিকে সরিয়ে বাছলেন সৃজলাকে!


নাচতে গিয়ে একেবারে উল্টে পরে গেলেন তিনি। শুধু তাই নয় জানা যায় পরে গিয়ে পায়ে বিশাল চোট পেয়েছেন তিনি। ব্যাথার জ্বালায় কান্নাকাটিও করেছেন সুহানা খান। সম্প্রতি সেই ছবিই সামনে এলো সমাজ মাধ্যমের মাধ্যমে।

ভাগ্যের ফেরে সুহানা খান বলিউডের সুপার স্টার শাহরুখ খানের মেয়ে। তবে সুহানা খানের স্বপ্ন তিনি নিজের যোগ্যতায় বলিউডে জায়গা পেতে চায়। বাবার নাম খাটিয়ে কোন জনপ্রিয়তা পেতে তিনি চান না। ফলে তার জন্য খুব পরিশ্রম করছেন তিনি। যতরকম কিছু অভিনয়ের জন্য শেখা দরকার তিনি সব শিখে রাখতে চান। এবং তার প্রস্তুতিও তিনি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন।
নাচতে গিয়ে উল্টে পড়ে কান্নাকাটি শাহরুখ-কন্যার! এখন কেমন আছেন অভিনেত্রী!



সম্প্রতি সুহানা ব্যালে প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন। সেই নাচ যে কতটা কঠিন তা আমরা কম বেশি সবাই জানি তবে সুহানা কোন বাঁধাতে আটকানোর পাত্রী নন। তাই যতই কঠিন হোক না কেন তিনি কিন্তু এই পশ্চিমি শাস্ত্রীয় নাচ শিখেই ছাড়বেন। সেই মতই শুরু করে দেয় প্রস্তুতি। যার ফলেই ঘটে যায় বিপত্তি। নাচ করতে গিয়ে পায়ে গুরুতর চোট পান তিনি। এবং কান্নাকাটি করতে আরম্ভ করে দেয়। তিনি নিজেই আবার সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।







