Solanki: রাহুল মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজে নতুন মুখ! শোলাঙ্কিকে সরিয়ে বাছলেন সৃজলাকে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাহুল মুখোপাধ্যায় বহু পরিচিত একজন পরিচালক। বেশ কিছু বড় ছবি তিনি করে নিয়েছেন। তবে এবার বড়পর্দা থেকে বিরতি নিয়ে তিনি এখন সিরিজ তৈরিতে মত্ত। তবে প্রথম ওয়েব সিরিজ তৈরি করতে গিয়ে একাধিক সমস্যার মুখে পরতে হচ্ছে পরিচালককে। ‘কেয়ার অফ চৌধুরী বাড়ি’র সেটে রীতিমতো ছন্নছাড়া হয়ে রয়েছেন।

আরও পড়ুনঃ বার্সেলোনায় ফেরা হচ্ছে না মেসির, নতুন গন্তব্য ঠিক হল আর্জেন্টিনার অধিনায়কের

এই ওয়েব সিরিজে ছিলেন পরান বন্দ্যোপাধ্যায়ও। তবে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় শুটিং এই মুহূর্তে বন্ধ রয়েছে। শুধু তাই নয় ফেডারেশনেরও কিছু সমস্যা ছিল তার কারনেও থমকে ছিল শুটিং। তবে সেই সমস্যা দ্রুত মিটেও গিয়েছিল। তার পরে কিছুদিন অবশ্য কাজ হয়েছিল। কিন্তু ফের অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতায় তা থমকে গিয়েছিল।

রাহুল মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজে নতুন মুখ! হটাত কেন এমন সিদ্ধান্ত! 
রাহুল মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজে নতুন মুখ! হটাত কেন এমন সিদ্ধান্ত!

এতেই থেমে নেই ফের নতুন সমস্যা নাকি দেখা দিয়েছে। যদিও পরিচালক জানিয়েছেন সেই সমস্যার সমাধান তিনি বের করে ফেলেছেন। এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিনেত্রী শোলাঙ্কির। তথ্য অনুযায়ী প্রথমে তিনি এই সিরিজে কাজ করতে রাজি থাকাতেও পরে তা থেকে সরে আসতে বাধ্য হন।

রাহুল মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজে নতুন মুখ! হটাত কেন এমন সিদ্ধান্ত! 

রাহুল মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজে নতুন মুখ! হটাত কেন এমন সিদ্ধান্ত! 
রাহুল মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজে নতুন মুখ! হটাত কেন এমন সিদ্ধান্ত!

তবে ইতিমধ্যে নতুন মুখেরও সন্ধান পেয়ে গিয়েছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। শোলাঙ্কির পরিবর্তে এবার এই সিরিজে দেখা যাবে সৃজলা গুহকে। অভিনেত্রীর প্রথমবার কোন সিরিজে অভিনয় করবেন। তাই তিনি খুব উৎসাহিত। এই সিরিজে শোলাঙ্কির বিপরীতে থাকার কথা ছিল সত্যম ভট্টাচার্যের। তবে অভিনেত্রী পরিবর্তন হলেপও এক থাকবে অভিনেতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত