Lionel Messi: বার্সেলোনায় ফেরা হচ্ছে না মেসির, নতুন গন্তব্য ঠিক হল আর্জেন্টিনার অধিনায়কের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আবেগের টান ছিল। আন্তরিক ইচ্ছাও ছিল। কিন্তু শেষপর্যন্ত চুক্তি চূড়ান্ত হল না। বার্সেলোনায় ফেরা হচ্ছে না আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির । লিও সই করতে চলেছেন আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। এমনটাই খবর একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

আরও পড়ুন: হেডের সেঞ্চুরির দাপটে রোহিতদের ঘাড়ে অজিরা, প্রথম দিনে উঠল ৩২৭ রান

কয়েক ঘণ্টার মধ্যেই মেসির তরফে চলে আসবে অফিসিয়াল বা সরকারি ঘোষণা করা হবে বলেও দাবি করেছেন বিশিষ্ট ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফেব্রিজিও রোমানো । তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাবে আর্জেন্তাইনের যোগদানের বিষয়টি নিশ্চিত করলেন তিনি । উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের এই ক্লাবের মালিকানার শেয়ার রয়েছে প্রাক্তন ইংরেজ তারকা ডেভিড বেকহ্যামের।

7 5

টাকার অংক এখনও না-জানা গেলেও মোটা অর্থের চুক্তিতেই যে মেসি যাচ্ছেন নতুন ক্লাবে সেটা একপ্রকার নিশ্চিত । ২০২১ সালে সকলকে অবাক করে পিএসজি-তে যোগদান করেছিলেন লিও । চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন নিয়ে মেসিকে তাঁর ছোটবেলার ক্লাব বার্সেলোনা থেকে ছিনিয়ে নিয়েছিল পিএসজি ।

8 5

নতুন ক্লাবে যোগ দেবার আগে লিও বলছিলেন, “ফিরতে পারলে ভালোই লাগবে। বার্সায় ফিরতেও চাই, কিন্তু অপরপক্ষে আরও একটি বিষয় ভাবি গতবার যেভাবে গতবার চোখের জলে বার্সাকে বিদায় জানাতে হয়েছে, সেই পরিস্থিতি আর চাই না। বরং নিজের পরিবার এবং পারিপার্শ্বিক সবকিছু ভেবে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চেয়েছি তারপর থেকে।

শুনেছি আমাকে নিতে গিয়ে ওঁরা বেশকিছু ফুটবলারকে ছেড়ে দেবে। অনেক ফুটবলারের পারিশ্রমিক কমার কথাও শুনেছি। এটা আমিও চাইনি। বার্সাতে থাকার সময় বেশকিছু অভিযোগ আমার ওপর এসেছে। যা সত্যি ছিল না। এই সব ঘটনার মধ্যে দিয়ে যেতে গিয়ে আমি বড়ই ক্লান্ত হয়ে পড়েছিলাম। কোনও ঝগড়া করতে চাইনি।

বার্সেলোনায় ফেরা হচ্ছে না মেসির, নতুন গন্তব্য ঠিক হল আর্জেন্টিনার অধিনায়কের

9 3
বার্সেলোনায় ফেরা হচ্ছে না মেসির, নতুন গন্তব্য ঠিক হল আর্জেন্টিনার অধিনায়কের

তাই প্যারিসে চলে এসেছিলাম। দীর্ঘদিন পরিবারের সঙ্গে হোটেলে কাটিয়েছি। এখান থেকেই আমার বাচ্চারা স্কুলে গিয়েছে প্রতিদিন। তারপর মনে হয়েছে এখন আর এবাবে বার্সায় না যাওয়াই শ্রেয়। পরিবারের কথা ভেবেছি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন