নজরবন্দি ব্যুরো: মার এবং পাল্টা মার। বুধবার ট্রেভিস হেড এটাই করলেন ভারতীয় বোলারদের বিরুদ্ধে। আইপিএল খেলে আসা মহম্মদ শামি, মহম্মদ সিরাজদের টি-টোয়েন্টি ব্যাটিংই দেখাতে শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার। হেডের শতরানে ভর করে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনে তুলল ৩২৭ রান।
আরও পড়ুন: রবিবার থেকে হাওয়া বদলের আশা, প্রাকবর্ষার বৃষ্টির পূর্বাভাস বঙ্গে


মাত্র তিন উইকেট খুইয়ে। মহাগুরুত্বপূর্ণ ফাইনালে ভারতের একাধিক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে।এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই ওপেনার উসমান খোয়াজাকে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। কিন্তু তারপরেই ম্যাচের রাশ ভারতের হাত থেকে বেরিয়ে যেতে থাকে। ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশানে ৬৯রানের জুটি গড়েন।

দুজনে আউট হলেও একেবারেই সমস্যায় পড়েনি অস্ট্রেলিয়া। লাবুশানে আউট হতেই ক্রিজে আসেন ট্র্যাভিস হেড। শুরু থেকেই একেবারে টি-টোয়েন্টির মেজাজে ব্যাটিং শুরু করেন। মাত্র ৬০ বলে হাফসেঞ্চুরি হাঁকান। হেডই প্রথম ব্যাটার যিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শতরান করলেন।



সেই শতরান এল মাত্র ১০৬ বলে। ২২টি চার এবং একটি ছক্কা হাঁকান হেড। তিনি ব্যাট করতে আসার পরেই অস্ট্রেলিয়ার রানের গতি বেড়ে যায়। উমেশ যাদব, শার্দূল ঠাকুরেরা বুঝতেই পারছিলেন না কী ভাবে হেডকে আটকাবেন। শামি এবং সিরাজ মাঝে মধ্যে তাঁকে বিব্রত করলেও ক্রিজ থেকে সরাতে পারেননি। হেড ব্যাট করতে নামার সময় অস্ট্রেলিয়ার ছিল ৭৬ রান।
সেখান থেকে দিনের শেষে ১৪৬ রানে অপরাজিত হেড যখন সাজঘরে ফিরছেন, অস্ট্রেলিয়ার তখন ৩২৭ রান।ফাইনালে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। ওভালের সবুজ পিচ এবং মেঘলা আকাশ দেখে বল করাই ঠিক মনে করেছিলেন তিনি। ভারতীয় দল নেমেছে তিন পেসার এবং শার্দূল ঠাকুরকে নিয়ে। শামি, সিরাজ এবং উমেশ যাদব রয়েছেন ভারতীয় দলে।
হেডের সেঞ্চুরির দাপটে রোহিতদের ঘাড়ে অজিরা, প্রথম দিনে উঠল ৩২৭ রান

নেওয়া হয়নি রবিচন্দ্রন অশ্বিনকে। রোহিত বলেন, “অশ্বিনকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত খুব কঠিন। এত বছর ধরে ও আমাদের অনেক ম্যাচে জিতিয়েছে। কিন্তু পিচ ও আকাশের পরিস্থিতি দেখে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।”







