সমুদ্রে রেভ পার্টি, ড্রাগ মামলায় NCB-র হাতে আটক শাহরুখ পুত্র, জেরায় স্বীকার ড্রাগ নেবার কথা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মারা যাওয়ার পর থেকেই মাদক যোগ কে কেন্দ্র করে বলিপাড়া কে আতসকাঁচের নীচে রেখেছিল এনসিবি। যার ফলে রিয়া চক্রবর্তী থেকে শুরু করে একের পর এক অভিনেতা ও অভিনেত্রী কে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল এনসিবি আধিকারিকরা। আর এবার নজরে কিং খানের পুত্র।

আরও পড়ুনঃ প্রতি বুথে অন্তত ১০০ টি ছাপ্পা ভোট হয়েছে, ‘হিন্দু ভোট’ না পেয়ে হতাশ প্রিয়াঙ্কা!

জানা গিয়েছে, গত শনিবার রাতে কিছুটা ফিল্মি আঙ্গিকে হানা দিয়েছিল এনসিবি। সূত্রের কাছে খবর ছিল রেভ পার্টি হওয়ার কথা আছে মাঝ সমুদ্রে। সেইমত যাত্রী বেশে ক্রুজে চাপেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্তারা। আর তারপরই পার্টি শুরু হতেই গ্রেফতার করা হয় মোট ১০ জনকে। যার মধ্যে ছিলেন শাহরুখ পুত্রও।

নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর ডিরেক্টর জেনারেল এস এন প্রধান জানিয়েছেন আটজনকে গতকাল রাতে এনসিবি-র এক টিম আটক করে। জেনারেল প্রধান সংবাদসংস্থা আইএএনএস-কে জানিয়েছেন, আটক আট জনের মধ্যে তিনজন দিল্লির। আটজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এদের গ্রেপ্তার করা হতে পারে।

সমুদ্রে রেভ পার্টি, ড্রাগ মামলায় NCB-র হাতে আটক শাহরুখ পুত্র, জেরায় স্বীকার ড্রাগ নেবার কথা
জেরায় স্বীকার ড্রাগ নেবার কথা

তিনি আরও জানিয়েছেন, এই ঘটনাকে গভীর গুরুত্ব দিয়ে সমস্ত দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং এর পেছনে কোনো ড্রাগ র্যাইকেট আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ২৩ বছরের আরিয়ান খান ছাড়া বাকি ধৃতরা হলেন – মুনমুন ধামেচা, নুপুর সারিকা, ইসমিত সিং, মোহক জসওয়াল, বিক্রান্ত ছোকার, গোমিত চোপড়া, আরবাজ মার্চেন্ট।

সমুদ্রে রেভ পার্টি, ড্রাগ মামলায় NCB-র হাতে আটক শাহরুখ পুত্র

ধৃত আটজনের মধ্যে মোহক, নূপুর এবং গোমিত দিল্লির বাসিন্দা। মোহক এবং নূপুর – এই দুজন ফ্যাশন ডিজাইনিং-এর সঙ্গে যুক্ত। গোমিত হেয়ার স্টাইলিস্ট। আইএএনএস সূত্র থেকে নিশ্চিত করেছে যে মোহক এবং নূপুরের সঙ্গে গোমিত দিল্লি থেকে এসেছিলো। পুলিশ সুত্রে খবর জেরায় মাদক নেবার কথা স্বীকার করেছেন কিং খানের পুত্র আরিয়ান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত