নজরবন্দি ব্যুরোঃ মহাকাশ নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। সারাদিন কতকিছু যে ঘটে চলে তাঁর নাগাল পাওয়া আমাদের সাধ্য নেই। পৃথিবীর মতো মানুষের বাসযোগ্য অন্য গ্রহ বহু কাল ধরে মানুষ খুঁজে যাচ্ছে। কিন্তু টা এখনও পর্যন্ত কোন বিজ্ঞানী খুঁজে পাননি। তবে এবার হয়ত সেই প্রত্যাশার অবসান ঘটতে চলেছে। এবার মহাকাশ থেকে সংকেত পেলেন বিজ্ঞানীরা।
আরও পড়ুনঃ নববর্ষে পাতে পরুক মাংসের লুচি, বানিয়ে ফেলুন পরিবারের জন্য



ভিনগ্রহ থেকে এবার সংকেত পাওয়া গেছে এমনটাই তথ্য দিচ্ছে বিজ্ঞানীরা। শুধু তাইনয় বারংবার সংকেত পেয়েছে বিজ্ঞানীরা। এই ভিনগ্রহের সংকেত ধরা পড়েছে আমেরিকার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের রেডিয়ো টেলিস্কোপে। এই বার বার সংকেত টি ভেসে আসছে এক পাথুরে গ্রহ থেকে এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা। এই গ্রহ পৃথিবী থেকে মাত্র ১২ আলোকবর্ষ দুরে।



বিজ্ঞানীরা অনুমান করছেন যে গ্রহটির চৌম্বকীয় ক্ষেত্রের সঙ্গে তার নক্ষত্রের সংযোগের ফলে এই সঙ্কেত তৈরি হচ্ছে যা পৃথিবী অবধি ভেসে আসছে। বিজ্ঞানীদের পাওয়া তথ্য অনুযায়ী গ্রহটির চুম্বকীয় অস্তিত্ব রয়েছে। এছাড়া বিজ্ঞানীরা আরও বলেন যে গ্রহটি নক্ষত্রের খুব কাছাকাছি অবস্তিত। শুধু তাইনয় গ্রহটি নক্ষত কে একবার প্রদক্ষিন করতে দুদিন সময় নেয়।
মানুষের বাসযোগ্য গ্রহের সন্ধান পেল বিজ্ঞানীরা! গ্রহটির চৌম্বকীয় ক্ষেত্রের সঙ্গে তার নক্ষত্রের সংযোগের ফলে এই সঙ্কেত

বিজ্ঞানীরা গ্রহটির নাম করণ করেছেন ওয়াইজ়েড সেটি বি। এর পাশাপাশি বিজ্ঞানীরা মনে করছে গ্রহটি মানুষের বসবাস যোগ্য কারণ তাঁরা গ্রহতিতে চৌম্বকীয় শক্তির সন্ধান পেয়েছেন। তবে সবটাই এখন অনুমান সাপেক্ষ এখনও বিশেষ কোন প্রমাণ পাননি বিজ্ঞানীরা।







