নজরবন্দি ব্যুরোঃ সামনেই আসতে চলেছে নববর্ষ। আর এই নববর্ষের দিনে লুচি আলুর দম না হলে জমে নাকি। আর সেটা যদি হয় মাংসের লুচি তবে কেমন হবে বলুন তো? মাত্র কয়েকটি উপাদানে তৈরি এই মাংসের লুচি বানিয়ে সেরে ফেলুন নববর্ষের সকালের জলখাবার। প্রিয়জনদের পাতে আই মুখরোচক খাবার দিয়ে আপনার প্রশংসার ঝুলি ভরিয়ে ফেলুন।
আরও পড়ুনঃ ফের ডাবগ্রামে চোরের উৎপাত, পুলিশের সাহায্য না পেয়ে নিজের হাতে আইন তুলছে সাধারণ মানুষ!
রান্নার উপকরন
ময়দা ৫০০ গ্রাম
তেল ৫০০ গ্রাম
আদা ৫০ গ্রাম
রসুন ৫০ গ্রাম
লঙ্কা ১০০ গ্রাম
গোলমরিচ গুড়ো ২৫ গ্রাম
টম্যাটো ১০০ গ্রাম
পেয়াজ ২৫০ গ্রাম
চিনি ১০ গ্রাম
নুন স্বাদমতো
হলুদ ১০০ গ্রাম
সোয়া সস ৫০ গ্রাম
ভিনিগার ৫০ গ্রাম

পদ্ধতি
প্রথমে ময়দা টা নুন চিনি এবং তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর সেটি একটি কাপর চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এরপর একটা কড়াই নিয়ে নিতে হবে কড়ার মধ্যে অল্প পরিমানে তেল নিয়ে নিতে হবে। এরপর কড়াইতে অল্প নুন এবং হলুদ দিয়ে দিতে হবে যাতে তেল না ছেঁটে। এরপর কড়াইতে পেয়াজ গুলো দিয়ে দিতে হবে এরপর পেয়াজ গুলো ভাজা ভাজা হয়ে গেলে অর মধ্যে আদা বাটা, রসন বাটা দিয়ে দিতে হবে।
নববর্ষে পাতে পরুক মাংসের লুচি, খুশি করুন প্রিয়জনদের

এরপর ভালো করে নেরে ছেড়ে আবার টমাটো গুলো দিয়ে দিতে হবে।এরপর সব গুলো একসাথে কসা কসা হয়ে গেলে তেল ছেড়ে দিলে মান্স গুলো পেস্ত করে দিয়ে দিতে হবে। এরপর সমস্থ সস এবং পরিমান মতো নুন চিনি লঙ্কা হলুদ দিয়ে দিতে হবে। এর পর মাংসটা ভালো মতো কসা কসা করে নিয়ে হবে। এরপর তেল ছেড়ে দিলে ওপর থেকে গোলমরিচ ছরিয়ে দিলেই তৈরি মাংস। এর পরবর্তী ধাপে ওই মেখে রাখা ময়দার ড টা ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে। এরপর ওই ময়দার বল গুলস্র মধ্যে মাংসের পুর ভোরে নিয়ে বেলে ছাকা তেলে ভেজে নিলেই রেডি মাংসের লুচি।



