পুজোর পরেই খুলবে স্কুল? প্রস্তুতি শুরু শিক্ষা দফতরের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছু দিন আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর ছুটির পর রাজ্যে স্কুল খুলে যাবে। আর এবার সে কথা মাথায় রেখেই আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। সেইমতো শিক্ষক এবং শিক্ষককর্মীদের টিকাকরণের ক্ষেত্রে আরও গতি আনা হয়েছে।

আরও পড়ুনঃ পথের জীবনে ইতি ইরাদেবীর, অভিষেকের হস্তক্ষেপে পেনশন চালু বুদ্ধবাবুর শ্যালিকার।

আর সেটা প্রায় শেষ হতে চলেছে। আর এবার স্কুল খোলার জন্য দ্বিতীয় ধাপের প্রস্তুতি শুরু করল সরকার। সেই প্রস্তুতি হিসেবে ক্লাস চালুর আগে স্কুল পড়ুয়াদের আধার নথিভুক্তির কাজ শুরু হচ্ছে। মঙ্গলবার জেলা স্কুল পরিদর্শকদের এ সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে স্কুল শিক্ষাদপ্তর

পুজোর পরেই খুলবে স্কুল? প্রস্তুতি শুরু শিক্ষা দফতরের
পুজোর পরেই খুলবে স্কুল?

নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১, ৪, ৫, ৭ ও ৮ অক্টোবর স্কুল পড়ুয়াদের আধার নথিভুক্তি করা হবে। প্রধানত নবম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য এই উদ্যোগ। এই প্রসঙ্গে দপ্তরের সচিব জানিয়েছেন, আপাতত পরীক্ষামূলকভাবে এই কাজ শুরু করা হচ্ছে। পুজোর পর পুরোপুরি আধার নথিভুক্তির কাজ চলবে।

27

অনেকদিন ধরে রাজ্যের স্কুল গুলি বন্ধ থাকার ফলে ক্ষতি হয়েছে স্কুল বাড়ি থেকে ক্লাস রুম। তার উপর আমফান, যশের মত ঘূর্ণিঝড় হয়েছে। আর এই ক্ষতির জন্য রাজ্য সরকার স্কুল গুলিকে আর্থিক সাহায্য করছে।

পুজোর পরেই খুলবে স্কুল? প্রস্তুতি শুরু শিক্ষা দফতরের

সব মিলিয়ে পুজোর পর যদি করোনার দাপট স্বাভাবিক থাকে তাহলে ফের রাজ্যের স্কুল গুলি ধাপে ধাপে খোলার জন্য পদক্ষেপ করছে সরকার। আর এই নতুন নির্দেশ সে গুলির মধ্যে একটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন