নজরবন্দি ব্যুরোঃ বাম অনীকের ছবি দিয়েই টলিপাড়ায় ফিরছেন তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষ। রাজনীতির কাজ সামলে খুব তাড়াতাড়ি শুরু করবেন শুটিং এর কাজ। গত কয়েকমাস সায়নী সময় দিয়েছেন রাজনীতিতে। তৃণমূলের পতাকা হাতে নেওয়া থেকে আসানসোলে ভোট লড়া, হেরে গিয়েও কোভিড কালে মাটি কামড়ে পড়ে থেকেছেন তিনি।
আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্য কে সময় বেঁধে দিল আদালত


তাঁর লড়াকু মানসিকতা দেখে অভিষেকের পদে সায়নীকে তুলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহুর্তে রাজ্যে তৃণমূলের যুব সভাপতি। সেই দায়িত্ব পালন করছেন মন দিয়ে। তবে তার পাশাপাশি ফের শুরু করছেন লাইট ক্যামেরা অ্যাকশনের কাজ। অনীক দত্তের পরবর্তী ছবি ‘অপরাজিত’তে তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।
সূত্রের খবর ছবির বিমলা রায়ের চরিত্রে অভিনয় করবেন সায়নী ঘোষ। যে চরিত্র বিজয়া রায়ের আদলে গরা। নিজের করা চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ঠিক বায়োপিক নয়, তবে বিজয়া রায়ের ছায়ায় তৈরি অত্যন্ত আধুনিক মনের একটি চরিত্র।’
তার জন্য মানসিক প্রস্তুতির পাশাপাশি বিজয়া রায় সম্পর্কিত সব বই পড়া শুরু করেছেন তিনি। রাজনীতির ময়দানে প্রবেশের পর এটাই সায়নীর প্রথম কাজ টলিউডে। দুই জগতকে সমান ভাবে ম্যানেজ করছেন তিনি। তার মতে আগে বছরে ১৪ টা কাজ করতেন, এখন সেখান গল্প থেকে চরিত্র সব বেছে সময় মিলিয়ে কাজ করছেন।


পথের পাঁচালি করার পর জীবনে যেসব ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে পেরিয়েছেন সত্যজিত রায়, সেই কথায় তুলে ধরা হবে ‘অপরাজিত’ ছবিতে। সায়নীর বিপরীতে থাকবেন আবীর চট্টোপাধ্যায়। অনিক দত্তের সঙ্গে আগে কাজ করায় সায়নীর মতে কোন অসুবিধে হচ্ছে না কাজ এবং সময় নিয়ে। রাজনৈতিক রঙ দল নিয়ে ভাবনার প্রশ্নই নেই।







