ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্য কে সময় বেঁধে দিল আদালত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি। আর সেই শুনানিতে মানবাধিকার কমিশনের রিপোর্ট পড়ার জন্য আরও বেশি সময় চাইল রাজ্য। কিন্তু ৩১ জুলাইয়ের পর আর সময় দেওয়া হবে না বলে জানিয়ে দিল হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ।

আরও পড়ুনঃ IPAC ইস্যুতে মানিকের গলায় তৃণমূলের সুর, ২৩এর ভোটের আগে জোটের আভাস!

এ দিকে মানবাধিকার কমিশনের তরফে অভিযোগ, অনেক জায়গায় মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে পুলিশ। ২ অগস্ট ফের এই মামলার শুনানি রয়েছে। কিন্তু এই অতিরিক্ত সময় দেওয়ার বিরোধিতা করেছেন বিজেপির মৃত তরুণ কর্মী অভিজিৎ সরকারের আইনজীবী।

ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্য কে সময় বেঁধে দিল আদালত
ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্য কে সময় বেঁধে দিল আদালত

এ দিন মৃত অভিজিৎ সরকারের ডিএনএ রিপোর্ট আদালতে পেশ করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর। ভোট পরবর্তী হিংসায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিজিতের আইনজীবী বলেন, সময় দিলে প্রমাণ নষ্ট করা হয়ে যাবে। পুলিশ ধামাচাপা দেয়ার চেষ্টা কর।

ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্য কে সময় বেঁধে দিল আদালত

রাজ্য তাদের উত্তর জানিয়েছে তাহলে কেন সময় দেওয়া হবে? মানবাধিকার কমিশনের আইনজীবী সুবীর স্যান্যাল এ দিন আদালতে বলেন, ‘রিপোর্ট জমা পড়ার পরেও অনেক অভিযোগ পাওয়া গেছে।

এর মধ্যে ১৬ টি এমন অভিযোগ রয়েছে যেখানে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে পুলিশ বা এলাকার নেতারা।’ এই নিয়ে অতিরিক্ত রিপোর্ট দিতে চায় মানবাধিকার কমিশন। কিন্তু তা বৃহত্তর বেঞ্চ সেই অনুমতি দেয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত