নজরবন্দি ব্যুরোঃ গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে সৌদি আরবে। পর দিকে ভারতে ফের বাড়ছে করোনার দাপট। গত কয়েকদিন ধরেই ভারতে ফের সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী।
আরও পড়ুনঃ রাজনীতিতে আসছেন কপিল দেব? জোড় জল্পনার মাঝে মুখ খুললেন কিংবদন্তি


এমনকি, ওমিক্রনের নয়া সাব-ভ্যারিয়্যান্ট BA.4 ও BA.5-এর হদিশ মিলেছে। এই পরিস্থিতিতে ভারতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। এই আবহে তার নাগরিকদের ভারত সহ ষোলটি দেশে ভ্রমণের উপর নিষেদ্ধাজ্ঞা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ।

ভারত ছাড়া অন্য দেশ গুলি হল, লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ ও ভেনেজুয়েলা।



কোভিড সংক্রমণের সংখ্যা বৃদ্ধি, ভারত সহ ষোলটি দেশে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা সৌদি আরবের

যে সব সৌদিরা ভ্রমণে অনারব দেশগুলোতে যেতে চায় তাদের পাসপোর্টের মেয়াদ ছয় মাসের বেশি থাকতে হবে বলে জানিয়েছে জাওজাত। নিজেদের টুইটার অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে বিদেশ ভ্রমণে ইচ্ছুক সৌদিদের কী কী শর্ত পূরণ করতে হবে তার বিস্তারিত জানিয়েছে এ সাধারণ পাসপোর্ট অধিদপ্তর।







