স্বাস্থ্য সাথীকে আরও বেশি দুয়ারে নিয়ে যেতে বেসরকারি হাসপতালগুলির সাথে বৈঠকে সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মমতার সরকার রাজ্যের মানুষের একেবারে ঘরে পৌঁছতে সম্প্রতি চালু করেছে একাধিক প্রকল্প। ‘ দুয়ারে সরকার ‘ প্রকল্পের সাফল্যের মধ্যে কার্যত দুয়ারে পৌঁছেছে রাজ্য সরকার। এবং এরপর তৃণমূল সুপ্রিমো “পাড়ায় পাড়ায় সমাধান” নিয়ে আসছে শীগ্রই। দুয়ারে সরকার প্রকল্পের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে সাফল্য এবং জনপ্রিয়তা পেয়েছে  স্বাস্থ্য সাথী প্রকল্প। যার অধীনে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার বিমার সুযোগ পাবে রাজ্যের সব পরিবার।

আরও পড়ুনঃ খাস কলকাতার বুকে বন্ধুদের লালসার শিকার যুবতী।

এবার স্বাস্থ্য সাথী প্রকল্পের মধ্যে বেসরকারি হাসপতালগুলির সাথে বৈঠক করলো রাজ্য সরকার। মঙ্গলবার মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় বৈঠক করেন বেসরকারি হাসপাতালগুলির সাথে।

রাজ্যবাসীর সাহায্যার্থে পরিষেবার জন্য আরো ২.৫ কোটি মানুষকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এনেছে রাজ্য সরকার। বেসরকারি হাসপাতালগুলিতে সকল মানুষকে সাহায্যের পরিষেবা আছে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বৈঠক ডাকে রাজ্য সরকার।

অন্য দিকে হাসপাতাল কর্টিপক্ষ বলছে অন্য কথা।বৈঠকে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে বিভিন্ন পরীক্ষা ও বিভিন্ন পরিষেবার নূন্যতম দাম বাড়ানোর আবেদন জানান হাসপাতাল গুলি।  কারণ বেসরকারি হাসপাতাল গুলির দাবি স্বাস্থ্য সাথী প্রকল্পে যে টাকা বাঁধছে সরকার তা দিয়ে চালানো সম্ভব নয়, সম্ভব নয় সব পরিষেবা দেওয়া। আর রাজ্য সরকার এমনিতেও বকেয়া টাকা দিতে দেরি করে।

তাই তেমন লাভ হচ্ছেনা বেসরকারি হাসপাতাল গুলোর। উভয় পক্ষের উদ্বেগ আর চিন্তার জট কাতাতেই এই বৈঠক। রাজ্য স্বাস্থ্য অধিকর্তা আজয় চক্রবর্তী জানিয়েছেন “হাসপাতল গুলির দাবি মেনেই পুনরমুল্যায়ন হবে মুল্যতালিকার।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত