Sandy Saha: সারা গায়ে প্যাড, নারী দিবসে বিশেষ বার্তা স্যান্ডি সাহার।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্যান্ডি সাহা পেশায় একজন ইউটিউবার বর্তমানে তাকে নানা ধারাবাহিকে অভিনয় করতেও দেখা যায়। অনেকের কাছে নাইটি বউদি নামেও পরিচিত তিনি। বহু ধরনের মজার ভিডিও করে তিনি তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেন প্রথম থেকেই, সেই সময় তার নাইটি পরে মাঝরাস্তায় তুমুল নাচের ভিডিও ভাইরাল হয়ে। সেই থেকে ধীরে ধীরে তিনি জনপ্রিয়তা লাভ করেন।

আরও পড়ুনঃ Madhuri Dixit Nene: রোগা বলে মাধুরী দীক্ষিতকে বিয়ের প্রস্তাব নাকজ করেছিল! এখন নাকি হতাশায় ভোগেন বিখ্যাত সঙ্গীত শিল্পী।

মাঝে মাঝেই বিভিন্ন মজার ভিডিও শেয়ার করেন তিনি কখনও তিনি গাছের পাতা পরে গাছের ডাল ধরে নাচেন, কখনও আবার মাঝরাস্তায় বৃষ্টিতে নেচে নেচে লাইভ ভিডিও করেন, কখনও আবার ভাইরাল বাদাম কাকুর সাথে বাদাম নিয়ে নাচ করেন, আবার কখনও রানু মণ্ডলের বাড়ি তে গিয়ে তার সাথে গলায় গলা মিলিয়ে গান যায়।

May be an image of 1 person, standing and indoor
সারা গায়ে প্যাড, জানালেন নারী দিবসে নারীদের শ্রদ্ধা।

তার এরম কাণ্ডকারখানায় তুমুল সমালোচনার শিকার হয় স্যান্ডি, নেটিজেনদের থেকে নানা বাজে মন্তব্যও  শুনতে পান। তাকে নিয়ে নানা রকম ট্রোল ও হয় সবসময়। তার পাশাপাশি তার অনুগামীরা তাকে নিয়ে প্রশংসার ঝড় ও তোলে মাঝে মধ্যে। অনেকে বলে তার ভিডিও দেখলে খারাপ সময় ও মন ভালো হয়ে যায় এমনই মজার ভিডিও বানান তিনি।

সারা গায়ে প্যাড, জানালেন নারী দিবসে নারীদের শ্রদ্ধা।

May be an image of 2 people and people standing
সারা গায়ে প্যাড, জানালেন নারী দিবসে নারীদের শ্রদ্ধা।

আজ আন্তর্জাতিক নারী দিবসে এমনই এক আজব সাজে দর্শক দের সামনে এসেছেন নাইটি বউদি। সারা গায়ে পোশাকের বদলে পড়েছেন প্যাড। সেই সাজেই মাঝরাস্তায় নানা ভঙ্গি তে ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। উঠেছে সমালোচনাও তবে স্যান্ডি কোন কিছুকেই পরোয়া করে না তার বক্তব্য “ছবিটি ব্যাঙ্গ বা খিল্লি করার জন্যে নয় , পিরিয়ডস যা প্রত্যেকটি নারীর ক্ষেত্রেই খুবই Normal এবং Sanitary Napkins ও একটি নরমাল জিনিস | কে কি ভাবলো তা না ভেবে খবর কাগজে না মুড়ে নিয়ে , Openly ই নিয়ে যান | এতে লজ্জার কিছু নেই | এই বিষয় নিয়ে অনেক হিন্দি ছবি ও ওয়েব সিরিজ এও এই বার্তা দেওয়া হচ্ছে , আমিও দিলাম | Happy Womens Day”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর