নজরবন্দি ব্যুরোঃ সুরেশ ওয়াদকর হলেন একজন ভারতীয় প্লেব্যাক গায়ক। তিনি হিন্দি,মারাঠি,ভোজপুরি চলচ্চিত্র, ওড়িয়া অ্যালবাম এবং ভজন চলচ্চিত্রে গান গেয়েছেন। তিনি সুধীর ফাড়কে,পন্ডিত হৃদয়নাথ মঙ্গেশকর, শ্রীনিবাস খালে, বসন্ত দেশাই, শ্রীধর ফাড়কে,অনিল-অরুণ , অশোক পাটকি, প্রমুখের মতো শীর্ষ শ্রেণীর মারাঠি সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন।
ওয়াদকর কোলহাপুরে একটি মধ্যবিত্ত পরিবারে । তার বাবা ঈশ্বর ওয়াদকর কাপড়ের কলে কাজ করতেন এবং তার মা সেই খানেই শ্রমিকদের জন্য রান্না করতেন। তার বাবা একজন কুস্তীগির ছিলেন, তিনি নিজেও একজন কুস্তিগীর ছিলেন। বাবার থেকেই তিনি সেই শৈশবেই কুস্তিটি রপ্ত করেন।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে 1976 সালে ওয়াদকর সুর-সিঙ্গার প্রতিযোগিতায় অংশ নেন এবং জয়ী হন।্তারপর তিনি ওয়াদকর পহেলি (1977) ছবিতে জৈনের রচনা সোনা করে ঝিলমিল ঝিলমিল বৃষ্টি পড়ে টাপুর টুপুর গেয়েছিলেন। গামন (1978) ছবিতে “সিনে মে জালান” গানটি গাওয়ারও অফার করা হয়েছিলো। এই সময় লতা মঙ্গেশকর তার ব্যাপক প্রশংসা করেছিলো।
রোগা বলে মাধুরী দীক্ষিতকে বিয়ের প্রস্তাব নাকজ করেছিল! কে এই বিখ্যাত সঙ্গীত শিল্পী?

সম্প্রতি একটি সাংবাদিক সভায় প্রশ্ন করা হয় তার ব্যাপারে রটিত একটি ঘটনা নিয়ে, কানাঘুষো শোনা যেত প্রায় যে মাধুরীর সাথে নাকি তার বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছিলো তাদের যৌবন কালে কিন্তু মাধুরী রোগা হওয়ায় নাকি কুস্তিগীর ওয়াদকর তাকে অপছন্দ করেন। যদিও এটিকে মিথ্যে রটনা বলেন তিনি , তিনি আরও বলেন সত্যিই যদি তিনি এমন প্রস্তাব পেতেন তবে তিনি কখনও তা হাতছাড়া করতেননা।



