Sachin Tendulkar: লোকসভা ভোটে এবার নির্বাচন কমিশনের প্রচারের মুখ সচিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী বছর লোকসভা ভোট। আর তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনের কাজ ছারাও চলছে নতুন ভোটারদের নাম তোলার কাজ। আর এই সবের মধ্যেই এবার ভারতের নির্বাচন কমিশনের প্রচার মুখ বা ‘ন্যাশানল আইকন’ কে হবেন তা ঠিক করে ফেলেছেন।

আরও পড়ুন: অরিত্রর ফেসবুক পোস্টে ‘অসঙ্গতি’, ১১ তারিখ রেজিস্টারে সই কীভাবে? তলব আলুকে

আর তাঁর নাম সচিন তেন্ডুলকর। ভোটের আগে সচিনকে সামনে রেখে প্রচার করতে চায় নির্বাচন কমিশন। সকলে যাতে ভোট দেওয়ার জন্য উৎসাহ পায়। তাঁকে নির্বাচনের মুখ করা নিয়ে কমিশন জানিয়েছে, “ তরুণদের উপর সচিনের প্রভাব দেশের ভোটার সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করবে। আগামী বছর লোকসভা নির্বাচন রয়েছে।

লোকসভা ভোটে এবার নির্বাচন কমিশনের প্রচারের মুখ সচিন
লোকসভা ভোটে এবার নির্বাচন কমিশনের প্রচারের মুখ সচিন

তার আগে তরুণদের ভোট দেওয়ার প্রতি আগ্রহ বাড়বে বলে মনে করা হচ্ছে”। শোনা যাচ্ছে তিন বছরের জন্য চুক্তি করা হবে তাঁর সাথে। উল্লেখ্য, এর আগে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী, মহেন্দ্র সিংহ ধোনি, অভিনেতা আমির খান এবং বক্সার মেরি কমকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল।

লোকসভা ভোটে এবার নির্বাচন কমিশনের প্রচারের মুখ সচিন

25 8

ভোটারদের আগ্রহ বৃদ্ধি করার জন্যই জনপ্রিয় মুখদের প্রচারের জন্য ব্যবহার করে জাতীয় নির্বাচন কমিশন। গোটা ভারতে সচিনের ভক্তের সংখ্যা অগুনতি। সেটাই কাজে লাগাতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন।

27

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত