ঠাকুর দেখতে বেরোলেই মানতে হবে এই নিয়ম, দেখে নিন এক নজরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দ্বিতীয়া, তৃতীয়া থেকেই শহরের রাস্তায় ভিড় জমাচ্ছেন পুজোপ্রেমীরা। আর এই ভিড় থেকে কোভিড সংক্রমণ যাতে মাথাচাড়া না দেয় সেই বিষয়ে নজর রাখছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। করোনা সংক্রমণ ঠেকাতে পুজোয় রাজ্যবাসীর উদ্দেশে সতর্কবার্তা জারি করল স্বাস্থ্য দপ্তর।

আরও পড়ুনঃ দেশে নিম্নমুখী করোনা, উৎসবের মরশুমে কিছুটা আশার আলো দেখছে বিশেষজ্ঞরা

শুক্রবার লালবাজার জানিয়েছে, অঞ্জলি, আরতি বা সিঁদুরখেলায় অংশগ্রহণকারীদের করোনা প্রতিষেধকের শংসাপত্র খতিয়ে দেখবে সংশ্লিষ্ট পুজো কমিটি। কমিটির সদস্যদের সাহায্য করবেন মণ্ডপে উপস্থিত পুলিশকর্মীরা। সেকারণে প্রথম শহরের ছোট পুজো মণ্ডপগুলির বাইরেও পুলিশ মোতায়েন থাকবে।

পুজোর মরশুমে কোনও রকম জমায়েত বা শোভাযাত্রা করা যাবে না। পুজোপ্রেমীদের ভিড় এড়িয়ে ঠাকুর দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।
পুজোর মরশুমে কোনও রকম জমায়েত বা শোভাযাত্রা করা যাবে না। পুজোপ্রেমীদের ভিড় এড়িয়ে ঠাকুর দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।

ওপর দিকে স্বাস্থ্য দপ্তরের সতর্কবার্তায় স্পষ্ট বলা হচ্ছে, পুজোর মরশুমে কোনও রকম জমায়েত বা শোভাযাত্রা করা যাবে না। পুজোপ্রেমীদের ভিড় এড়িয়ে ঠাকুর দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। শারীরিক দূরত্ব বিধির কথা মনে রাখতে হবে। দল বেঁধে সিঁদুর খেলা চলবে না।

পুজোর মরশুমে কোনও রকম জমায়েত বা শোভাযাত্রা করা যাবে না। পুজোপ্রেমীদের ভিড় এড়িয়ে ঠাকুর দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।

ঠাকুর দেখতে বেরোলেই মানতে হবে এই নিয়ম

বয়স্ক, শিশু, গর্ভবতী ও অসুস্থদের পুজোর ভিড় থেকে দূরে রাখতে হবে। পুজোয় রাস্তায় বেরলে মাস্ক ব্যবহার করতেই হবে। ঠাকুর দেখা, আড্ডা, জমিয়ে খাওয়াদাওয়ার সঙ্গেই সাবান-জল বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখতে হবে। বাড়িতে কেউ সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত হলে বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হচ্ছে।

পুজোর মরশুমে কোনও রকম জমায়েত বা শোভাযাত্রা করা যাবে না। পুজোপ্রেমীদের ভিড় এড়িয়ে ঠাকুর দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত