শুভাকাঙ্খীদের বার্তা দিলেন মদন, আক্রান্ত শতরূপ-ঋতব্রত। বাড়ি ফিরলেন সুজন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুভাকাঙ্খীদের বার্তা দিলেন মদন মিত্র। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি অবস্থাতেই ফেসবুকে পোস্ট করে অসংখ্য অনুগামীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন তিনি। মদন মিত্র লিখেছেন, তিনি গর্বিত তাঁর শুভাকাঙ্খীদের জন্যে। তাঁর কথায়, ‘আমার পাশে থাকা জন্য সকল বন্ধু, ভক্ত, সমর্থকদের ধন্যবাদ। ৭ দিন ধরে আপনারা আমার নিয়মিত খোঁজখবর নিয়ে চলেছেন। নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আপনাদের শুভেচ্ছা আমার কাছে অনেক মূল্যবান’।

আরও পড়ুনঃ দীর্ঘক্ষণ পড়ে থাকছে করোনায় মৃতদের দেহ, ডেথ সার্টিফিকেট নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের।

কিন্তু এখন কেমন আছেন মদন মিত্র? হাসপাতাল সুত্রে খবর, শারিরীক অবস্থা স্থিতিশীল হলেও বিপন্মুক্ত নন মদন। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে জেনারেল কেবিনে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। মদন মিত্রকে ভেন্টিলেশন সাপোর্টে রাখার প্রয়োজন হয়নি। তবে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে তাঁকে। আপাতত স্থিতিশীল হলেও তিনি একেবারে বিপদমুক্ত তা বলা যাচ্ছেনা।

শুভাকাঙ্খীদের বার্তা দিলেন মদন মিত্র। এদিকে মদন মিত্রের প্রতি অপরিসীম রাজনৈতিক সৌজন্য দেখানো শতরূপ ঘোষ নিজেই এবার আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছেন শতরূপ। কসবার সংযুক্ত মোর্চার প্রার্থী ফেসবুকে লিখেছেন, তাঁর সংস্পর্শে যারা এসেছেন তাঁরা যেন সাবধানে থাকেন। শতরূপের পাশাপাশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং বর্তমান তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে সিপিআইএমের বিদায়ী বিধায়ক তথা যাদবপুরের সংযুক্ত মোর্চা প্রার্থী সুজন চক্রবর্তী করোনা মুক্ত হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি বারি ফিরেছেন এদিন। করোনার কবল থেকে রাজনেতা হোক বা সেব্রিটি নিস্তার পাচ্ছেন না কেউই। রাজ্যে কমপক্ষে ১০ দিনের লকডাউনের পক্ষে সওয়াল করেছেন চিকিৎসকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত