নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘক্ষণ পড়ে থাকছে করোনায় মৃতদের দেহ, ডেথ সার্টিফিকেট নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের। করোনায় গোটা দেশের মতই রাজ্যে আক্রমন লাগামছাড়া। বেড থেকে অক্সিজন বিভিন্ন জিনিসের অভবাবে ধুঁকছে রাজ্য। লাফিয়ে লাফিয়ে বারছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অনেকসময় দেখা যাচ্ছে বাড়িতে থেকে মৃত্যুর পরেও ঘণ্টার পর ঘণ্টা দেহ পরে থাকছে সেখানেই।
আরও পড়ুনঃ বিশ্বের মধ্যে সর্বাধিক, ভারতের বাজারে প্রতি ডোজ কোভিশিল্ডের মুল্য প্রায় ৮ ডলার।


তার উপর ডেথ সার্টিফিকেট পেতে লেগে যাচ্ছে অনেক সময়। এই অবস্থায় করোনা রোগীর মৃত্যুতে এবার ডেথ সার্টিফিকেট নিয়ে সংশোধিত নির্দেশিকা জারি করল নবান্ন। সেখানে বলা হয়েছে কোনও করোনা রোগীর বাড়িতে মৃত্যু হলে, যে চিকিত্সকের অধীনে সরাসরি অথবা ভার্চুয়ালি তাঁর চিকিত্সা চলছিল, সংশ্লিষ্ট সেই চিকিত্সকও ডেথ সার্টিফিকেট দিতে পারবেন। কোনও করোনা রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় মাঝপথে মৃত্যু হলে সেক্ষেত্রে যে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন তারাই ইস্যু করবে ডেথ সার্টিফিকেট। অন্যদিকে মৃতের শেষকৃত্য নিয়েও জারি নয়া নির্দেশিকা।
কলকাতার ক্ষেত্রে মৃত রোগীর পরিজনদের পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে হবে। শহরতলির ক্ষেত্রে সেই পুরসভার স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে হবে। গ্রামীণ এলাকায় বিএমওএইচ-এর সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়েছে নির্দেশিকায়। প্রসঙ্গত বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় ছটি এমন ঘটনা সামনে এসেছে, যেখানে ঘণ্টার পর ঘণ্টা বাড়িতেই পড়ে রয়েছে করোনা রোগীর দেহ। কোথাও ১৬ ঘণ্টা কোথাও আবার ২৪ ঘণ্টা হয়ে গিয়েছে, কিন্তু সত্কার করা যায়নি দেহ। অসহায় ভাবে সাহায্যের জন্য অপেক্ষা করেছেন পরিবারের সদস্যরা।
দীর্ঘক্ষণ পড়ে থাকছে করোনায় মৃতদের দেহ, ডেথ সার্টিফিকেট নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের। এই পরিস্থিতি সুরাহার জন্যই নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। যদিও বাড়ন্ত করোনা পরিস্থিতিতে সেই নির্দেশিকা কতটা মানা যাবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



