করোনা ভ্যাকসিন আনছে রিলায়েন্স, সম্মতি ক্লিনিক্যাল ট্রায়ালে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনা ভ্যাকসিন আনছে রিলায়েন্স। সব ঠিক থাকলে আগামী বছরের গোড়ার দিকে, মার্চেই ভারতের বাজারে আসতে বলেছে আম্বানীদের টিকা। বিগত কয়েকমাস ধরেই টিকা নিয়ে গবেষণা চালাচ্ছিল রিলায়েন্স, তার পরেই আবেদন জানানো হয়েছিল ড্রাগ কন্ট্রোল বোর্ডের কাছে।

আরও পড়ুনঃ দেশে করোনা গ্রাফে ওঠানামা অব্যাহত!

সূত্রের খবর, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রিলায়েন্সের দুই ডোজের টিকার আবেদন খতিয়ে দেখে ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা। তার পরেও অনুমতি মিলেছে ৫৮ দিনের ট্রায়ালের। প্রথম দফার ট্রায়ালের পরে নিরাপত্তা সহ বাকি দিক খতিয়ে দেখা হবে।

21 1

প্রথম ট্রায়ালে দেখা হবে এই টিকা কতটা নিরাপদ, রোগ প্রতিরোধ ক্ষমতার মান খতিয়ে দেখার জন্য প্রথম পর্যায়ে টিকা দেওয়া হবে কয়েকজন পুরনো বয়স্ক মানুষকে। নাভি মুম্বাই আরএলএস এর প্ল্যান্টে তৈরি হচ্ছে এই টিকা। আম্বানীরা চাইছেন প্রথম ট্রায়ালের পরে দ্বিতীয় এবং তৃতীয় দফার ট্রায়ালও হবে দেশে।

এই মুহূর্তে দ্বিতীয় ঢেউ কাটিয়ে উঠছে ভারত, দরজার ওপারে দাঁড়িয়ে করোনার থার্ড ওয়েভ। গবেষকরা জানিয়েছেন এই মুহূর্তে সামাজিক সতর্কতা ছাড়া একমাত্র উপায় টিকাকরণ। দেশ জুড়ে চলছে সেই কাজ। এতদিন পর্যন্ত ভারতে টিকা প্রস্তুত করতো সেরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেক।

করোনা ভ্যাকসিন আনছে রিলায়েন্স, সম্মতি ক্লিনিক্যাল ট্রায়ালে

দেশে প্রথম টিকার অনুমোদন পেয়েছিল সেরাম। এই মুহূর্তে ভারতে সব থেকে বেশি প্রস্তুত হয় সেরামের কোভিশিল্ড। তার পরে দেশে একে একে টিকা তৈরির অনুমতি পেয়েছে রাশিয়ার স্পুটনিক ভি, মর্ডানা এবং জাইলাস ক্যাডিলার জাইকভ-ভি, এবার সেই তালিকাতেই নাম তোলার অপেক্ষায় রিলায়েন্স।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত