নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনা গ্রাফে ওঠানামা অব্যাহত! গোটা দেশে আবারও সামান্য কমল করোনার দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৫৮ জন।
আরও পড়ুনঃ এবার এন্ডামিক রোগে পরিণত হচ্ছে করোনা, জানাচ্ছে WHO


এই নিয়ে গোটা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ কোটি ২৬ লক্ষ ০৩ হাজার ১৮৮।একই সময়ে মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২ হাজার ৯৮৮ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৬ লাখ ৩ হাজার ১৮৮ জন।

তার মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৮ লাখ ২১ হাজার ৪২৮ জন। বর্তমানে চিকিত্সাহ চলছে ৩ লাখ ৪৪ হাজার ৮৯৯ জনের। করেনায় দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩৬ হাজার ৮৬১ জন। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৬১ কোটি ২২ লক্ষ ৮ হাজার ৫৪২ জন মানুষ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ৭৯ লক্ষ ৪৮ হাজার ৪৩৯ জন।



গতকাল পর্যন্ত দেশে মোট পরীক্ষা হয়েছে ৫১ কোটি ৪৯ লাখ ৫৪ হাজার ৩০৯টি নমুনার।কিন্তু চিন্তার বিষয় আগমীদিনে আসন্ন উত্সেবের মরশুমে দেশের করোনা পরিস্থিতি কোনদিকে যাবে , তা নিয়ে রয়েছে আশঙ্কা। এই অবস্থায় রীতিমতো তোলপাড় গোটা দেশ।
এদিকে, দেশে সদ্য সম্পন্ন হয়েছে ওনাম। এরপরই কেরলে হু হু করে বেড়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এদিকে, সামনে রয়েছে জন্মাষ্টমী। আগামী ৩০ অগাস্ট জন্মাষ্টমী। তার আগে মহারাষ্ট্র জুড়ে হই হই করে পালিত হওয়ার পরম্পরা রয়েছে দহি-হান্ডি উৎসবের।। তবে উদ্ধব সরকার জানিয়েছে, কোনও উত্সব এই বছর ধুমধাম করে করোনা আবহে পালিত হবে না।
দেশে করোনা গ্রাফে ওঠানামা অব্যাহত!
এদিকে, গণেশ চতুর্থী নিয়েও একাধিক করোনা বিধি আরোপিত হয়েছে। এমন পরিস্থিতিতে কেরলে করোনার চোখ রাঙানি গোটা দেশের কাছে আতঙ্কের বিষয়। অপর দিকে, সামনেই রয়েছে দুর্গাপুজো। তার আগে পশ্চিমবঙ্গেও বেড়ে যাচ্ছে করোনার আক্রান্তের গতি। ভ্যাকসিন নিয়েও অনেকের দেহেই দেখা যাচ্ছে করোনা সংক্রমণ।







