নজরবন্দি ব্যুরো: এবার এন্ডামিক রোগে পরিণত হচ্ছে করোনা, জানিয়েছে WHO। তাদের প্রধান বিজ্ঞানী সৌমা স্বামীনাথন জানিয়েছেন, সম্ভবত পরিস্থিতি বদলাচ্ছে ভারতে। এন্ডেমিক কিংবা জাতিগত রোগে পরিণত হচ্ছে করোনা।
আরও পড়ুনঃ ফের বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ।


যে পর্যায়ে পৌঁছে একটি জাতি ভাইরাসকে সঙ্গে নিয়েই বাঁচতে শিখে যায়, ভাইরাসকে সঙ্গী করেই জীবন কাটায়, সেই পর্যায়কে বলা হয় ‘এন্ডেমিক’। ভারত অতিমারির এই পর্যায়ের দিকেই এগোচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে করোনার দাপট খানিকটা সয়ে গিয়েছে এ দেশের মানুষের।

ভাইরাসের সঙ্গে মানিয়ে নিয়েই চলতে শিখছে সমাজ। এবার এন্ডামিক রোগে পরিণত হচ্ছে করোনা, শুধু ভারত নয়, সর্বত্রই এমনটা হওয়ার কথা বলে মনে করছেন বিজ্ঞানীরা। মাস কয়েক আগে ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত এক গবেষণাপত্রে লেখা হয়েছিলো, বছর পাঁচ পরে হঠাৎ সর্দি-জ্বর হলে সেটা আবার আগের মতো স্বাভাবিক মনে হবে।
এবার এন্ডামিক রোগে পরিণত হচ্ছে করোনা, জানাচ্ছে WHO
হয়তো পরীক্ষা করলে দেখা যাবে, সংক্রমণের উৎসে রয়েছে করোনাভাইরাস, যা কিনা কয়েক বছর আগে বিশ্ব জুড়ে প্রাণ কেড়েছে কোটি কোটি মানুষের। এমন ভাবেই একটি মহামারি ধীরে ধীরে জাতিগত রোগের আকার নেয়। রোগ মিশে যায় সমাজের বিভিন্ন স্তরে, আর পাঁচটি অসুখের মতোই হয়ে যায়।









