ফের বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ। সামান্য কমল মৃত্যু। বেড়েছে পজিটিভিটি রেটও। এর মধ্যে আশা জাগাচ্ছে রাজ্যের করোনায় সুস্থতার হার।

আরও পড়ুনঃ ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে ৪১ হাজার ৪৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১ কোটি ৬৮ লক্ষ ১৪ হাজার ৮১৭টি নমুনা পরীক্ষা করা হলো।

নতুন নমুনা পরীক্ষায় আরও ৭১৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে রাজ্যে মারণ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৩৫ হাজার ৫৩৪ জনে।

মারণ ভাইরাসের ছোবলে নতুন করে মৃত্যু হয়েছে ৯ জনের। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৮ হাজার ৪০২ জন।গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭১৭ জন।

ফের বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ।

রাজ্যের করোনা সংক্রমিতের হারও- ১.৭৩ শতাংশ। যা বুধবার ছিল ১.৬৬ শতাংশ। করোনার তৃতীয় ঢেউ নিয়ে যখন রাজ্যবাসী শঙ্কিত। সেই সময় সংক্রমণের হার বৃদ্ধি নিসন্দেহে চিন্তার বিষয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত