ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৯ হাজারেরও বেশি বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। একদিনে সংক্রমিত হয়েছেন দেশের ৪৬ হাজার ১৬৪ জন। বুধবারও এই সংখ্যা ছিল ৩৭ হাজারের একটু বেশি। একদিনে করোনার বলি ৬০৭ জন। যদিও মৃত্যুহার কমেছে সামান্য।

বুধবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬৪৮। তবে গত ২৪ ঘণ্টায় অনেক কম সুস্থতার হার। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, একদিনে কোভিডের কবল থেকে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১৫৯ জন। কেন্দ্রের পরিসংখ্যান বলছে, দেশে আবারও বাড়ল অ্যাকটিভ করোনা রোগীর সংখ্য়া। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৩ লক্ষ ৩৩ হাজার ৭২৫ জন।

বুধবার তা ছিল ৩লক্ষ ২২হাজারের একটু বেশি। ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ। করোনা আক্রান্তের মোট সংখ্যা ৩ কোটি ২৫ লক্ষ ৫৮ হাজার ৫৩০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩ লক্ষ ১৭ লক্ষ ৮৮ হাজার ৪৪০ জন। আর করোনার মৃত্যু মোট ৪ লক্ষ ৩৬ হাজার ৩৬৫জন। অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় মোট ৮০ লক্ষ ৪০ হাজার ৪০৭ জনের টিকাকরণ হয়েছে।

ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ

এ নিয়ে দেশে মোট টিকাপ্রাপকের সংখ্যা দাঁড়াল ৬০ কোটি ৩৮ লক্ষ ৪৬ হাজার ৪৭৫। এই হারে টিকাকরণ চললে চলতি বছরের মধ্যে দেশের সকলকে ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পূর্ণ হবে বলে আশা দেখছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি, উৎসবের মরশুমে যাতে করোনা সংক্রমণ না বাড়ে, সেই সতর্কবার্তা বারবার দিয়েছিলেন বিজ্ঞানীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত