Recruitment Scam: মধ্যশিক্ষা পর্ষদের অফিসে CBI হানা, সকাল ১১ টা থেকে চলছে তল্লাশি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! মধ্যশিক্ষা পর্ষদে সিবিআই হানা। সকাল ১১ টা থেকে চলছে তল্লাশি। সূত্রে খবর, একাদশ শ্রেণীর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তদন্তের জন্যই রবিবার এই অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এদিন সকালে সিবিআইয়ের চারজনের প্রতিনিধি দল মধ্য শিক্ষা পর্ষদের অফিসে আসে। কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরও তল্লাশি জারি রয়েছে।

আরও পড়ুন: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর CBI, এবার প্রেসিডেন্সি জেলে অয়ন শীলকে জেরা

সূত্রে খবর, রবিবার ছুটির দিনেও সিবিআই আধিকারিকরা দুর্নীতির তদন্তে নেমেছেন। সকাল ১১ টা নাগাদ চারজন আধিকারিক মধ্য শিক্ষা পর্ষদের অফিসে হানা দেয়। একাদশ শ্রেণীর নিয়োগেও ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সিবিআইয়ের। তার প্রেক্ষিতেই এই তদন্ত। নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ প্রতিম চট্টোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে শনিবার নিজাম প্যালসে ডেকে পাঠানো হয়। সিবিআই সূত্রে খবর, প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদের অফিসে CBI হানা, দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে চলছে তল্লাশি  নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমেই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই। তাঁকে জেরা করেই ডেপুটি সেক্রেটারিকে তলব করা হয়। কোন পদ্ধতিকে বেআইনি নিয়োগ গত পর্ষদ আধিকারিকের কাছে সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে বলে খবর। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য-রাজনীতি তোলপাড়। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ২০১৬ সালের নিয়োগ হওয়া প্রশিক্ষণহীন ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়।

মধ্যশিক্ষা পর্ষদের অফিসে CBI হানা, দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে চলছে তল্লাশি

এদিনই নিয়োগের দাবিতে মিছিল করছেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। মাতঙ্গিনী হাজরা থেকে মিছিল শুরু হয়। নিয়োগের দাবিতে মিছিল চলাকালীন প্রতিবাদে একাধিক স্লোগান তোলে বঞ্চিত চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, নিয়োগের দাবিতে আন্দোলন চলছে। যতদিন না যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে এবং সরকার কোনও সুরাহা করবে ততদিন এই আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তাঁরা।

মধ্যশিক্ষা পর্ষদের অফিসে CBI হানা, দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে চলছে তল্লাশি

মধ্যশিক্ষা পর্ষদের অফিসে CBI হানা, দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে চলছে তল্লাশি
মধ্যশিক্ষা পর্ষদের অফিসে CBI হানা, দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে চলছে তল্লাশি

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর