নজরবন্দি ব্যুরো: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন শীলকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করলেন সিবিআই অফিসাররা। সূত্রের খবর, গতকাল প্রায় ৩ ঘণ্টা জেরা করা হয়। সিবিআই সূত্রে দাবি, অধিকাংশ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন অয়ন। তাই সেক্ষেত্রে অয়নকে নিজেদের হেফাজতে নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: Abhishek Banerjee-র গ্রেফতারি সময়ের অপেক্ষা! সুকান্তর দাবিতে পাল্টা তৃণমূল
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ইডি-ও। অয়নকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করার জন্য কয়েকদিন আগে আদালতে আবেদন জানায় সিবিআই।

অয়নের বিরুদ্ধে রাজ্যের অন্তত ৬০টি পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রি করে ৪০ কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার জল গড়ায় কলকাতা হাই কোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন।
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর CBI, এবার প্রেসিডেন্সি জেলে অয়ন শীলকে জেরা

তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই মামলার বেঞ্চ বদল হয়। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে চলছে এই মামলার শুনানি। তিনিও সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন। হাই কোর্টের নির্দেশের পর আলিপুর আদালতে সিবিআই এই মামলার তথ্যের খোঁজে জেলে গিয়ে অয়ন শীলকে জেরা করার অনুমতি চায়।




