নজরবন্দি ব্যুরোঃ ২০২২ সালের এপ্রিল মাসে আলিয়া ভাটের সাথে সাতপাকে বাঁধা পরেন রনবীর কাপুর। বছর ঘুরতে না ঘুরতেই মা হন রনবীর পত্নী, এক কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। সেই থেকেই অভিনয় জগৎ থেকে দুরে আছেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রনবীরের করা এক মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নেট পাড়ায়।
আরও পড়ুনঃ Medical college: কলকাতা মেডিকেল কলেজে রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা!


সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে জোড়ায় হাজির ছিলেন দম্পতী, সেই অনুষ্ঠানেই রণবীরকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় তার স্ত্রী সম্পর্কে, মা হিসেবে ১০০ তে আলিয়া কে কত দেওয়া হবে জিজ্ঞেস করাতে তিনি বলেন যে ১০০ কিন্তু বউ হিসেবে ১০০ তে ১০০ মিলল না আলিয়ার। রনবীর এও জানায় যে বউয়ের থেকে মা হিসেবে আলিয়া বেশি ভালো।

এই নিয়েই বলিপাড়ায় গুঞ্জন উঠেছে, তবে কি সম্পর্কের টানা পোরেন থেকে এই কথা বললেন রনবীর! কোন কারন নিয়ে কি ক্ষোভ রয়েছে আলিয়ার ওপর। কিছুদিন আগেও একবার গুঞ্জন উঠেছিল দুজনের বিচ্ছেদ নিয়ে তবে তা যে মিথ্যে ছিল সেটি তারা জানান নিজেই। আবার ফের এরম একটি মন্তব্যে হতাশায় পরলেন অনুগামীরা।
আলিয়া অত ভালো স্ত্রী নয় দাবি রনবীরের! এক সাক্ষাৎকারে মন্তব্য রনবীরের

তবে সাক্ষাৎকারে রণবীর পরে স্পষ্ট করে জানান যে স্ত্রী হিসেবে আলিয়ার কোন তুলনা নেই তবে মা হিসেবে তিনি অনন্য। তিনি জানান যে এত সফল অভিনেত্রীর পাশাপাশি তিনি যে এতো ভালো মা ও এতো ভালোভাবে বাচ্চা সামলাতে পারবে তা তিনি অনুমান করতে পারেননি। তবে রণবীর চায় যে আলিয়া আবার তার রোজকার জীবনে ফিরে যাক দরকার পড়লে তিনি নিজে ছুটি নিয়ে তাদের মেয়েকে সামলাবেন, এইভাবেই মিলেমিশে একসঙ্গে তারা তাদের রাজকন্যা কে মানুষ করে তুলবে দাবী রনবীরের।









