Medical college: কলকাতা মেডিকেল কলেজে রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ কলকাতা মেডিকেল কলেজে এক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের অনুমান এটি আত্মহত্যা, তবে সত্যি আত্মহত্যা নাকি নেপথ্যে রয়েছে অন্য কোন কারণ তা এখনও সামনে আসেনি বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃ Satabdi Roy: অনুব্রত মণ্ডল না থাকলেও নির্বাচনে কোনও অসুবিধা হবে না, দাবি শতাব্দীর

 

হাসপাতালসূত্রে খবর ওই ব্যাক্তির নাম মনরঞ্জন বিশ্বাস। গুরুতর অসুস্থতা নিয়ে বেশ কিছুদিন ধরেই মেডিকেল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি অর্থোপেডিক বিভাগে। তার বয়স ৪৯। আজ সকালে এক নার্স তাকে ইনজেকশন দিতে গিয়ে আত্মঘাতী অবস্থায় পাওয়া যায়। বাথরুমের বাইরে থাকা অগ্নিনির্বাপন যন্ত্রের পাইপে গলায় ফাঁস লাগায় মনরঞ্জন।

medical college
কলকাতা মেডিকেল কলেজে রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার। অগ্নিনির্বাপন যন্ত্রের পাইপে গলায় ফাঁস লাগায় মনরঞ্জন

যদিও সেইদিন ভোরবেলাতেই তাকে এক নার্স ইনজেকশন দিয়ে এসেছিল। তখন সবকিছু ঠিকঠাকই ছিল বলে সেই নার্স দাবি করেন। তিনি তখন কোন রকম অস্বাভাবিকতা লক্ষ করেননি বলেই জানান। তার শরীর ও বেশ সুস্থ ছিল বলেও তিনি জানান।

কলকাতা মেডিকেল কলেজে রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার। অগ্নিনির্বাপন যন্ত্রের পাইপে গলায় ফাঁস লাগায় মনরঞ্জন

body hanging 1583551563

কিন্তু হটাত আজ সকালে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়ায় শোরগোল পরে গেছে গোটা এলাকাতে। প্রশ্ন উঠছে মেডিকেল কলেজের নিরাপত্তা নিয়েও। পুলিশ সিসিটিভি ফুটেজ চেয়েছেন এবং মৃত রোগীর পরিবারের সঙ্গে কথা বলেও দেখছেন। সত্যিই কি আত্মহত্যা নাকি নেপথ্যে রয়েছে অন্য কোন কারন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত