নজরবন্দি ব্যুরোঃ আসছে ইয়াস, মানুষের জন্য সুন্দরবনে মন পড়ে আছে প্রাক্তন বনমন্ত্রী রাজীবের। গতবছরের আমফানের স্মৃতি উস্কে দিয়ে ফের রাজ্যে কাল আছড়ে পড়তে চলেছে আরেকটি সুপার সাইক্লোন যার নাম ইয়াস। আর এমন অবস্থায় সুন্দরবনে মন পড়ে আছে রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের। দলে থাকলে হয়তো গতবারের মতই তাঁর উপরেই সুন্দরবন সামলানোর। কিন্তু কাজ করতে না পারার কারণ দেখিয়ে চোখের জল ফেলে ভোটের আগে দল ছেড়েছিলেন রাজীব। যোগ দিয়েছিলেন পদ্ম শিবিরে। ভোটে পরাজিত হওয়ার পর খুব একটা কাজ করার সুযোগ পাননি বিজেপিতেও। তাই আপাতত নিজের মত নিজেকে গুটিয়ে নিয়েছেন রাজীব।
আরও পড়ুনঃ রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর, ওড়িশার দিকে সরে গেল সুপার সাইক্লোন ‘ইয়াস’


তবে তাঁর মন যে পড়ে আছে সুন্দরবনেই। তাঁর টুইটার বার্তাতেই তা স্পষ্ট। প্রশাসনের কথা শোনার বার্তাও দিয়েছেন টুইটারে। সাইক্লোন ইয়াস, আর করোনা-সাঁড়াশি চাপের মুখে দাঁড়িয়ে কী করতে হবে সেই গাইডলাইনও দিলেন রাজীব। মানুষকে সতর্ক করে রাজীব নিজের টুইটারে লেখেন “প্রবল ঘূর্ণিঝড় ধেয়ে আসছে আপনারা কেউ ঘর থেকে বেরোবেন না। ঘরের ভিতর নিজেকে সুরক্ষিত রাখুন। প্রশাসনের বার্তা ও ঝড় সংক্রান্ত সতর্কবার্তার দিকে নজর রাখুন। ঘূর্ণিঝড় বিষয়ক সতর্কবার্তার পাশাপাশি করোনা নিয়েও সতর্ক থাকুন। সব সময় মাস্ক পরুন। ঘন ঘন সাবান জল দিয়ে হাত ধুয়ে নিন। অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন।”
গত বছর ঠিক এই সময়েই আছড়ে পড়েছিল আমফান। মুখ্যমন্ত্রীর নির্দেশে রীতিমতো ঝাঁপিয়ে পড়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সুন্দরবনে ঝড়ের বিপদ সামাল দেওয়ার জন্য পদস্থ অফিসারদের সঙ্গে বৈঠক করা থেকে প্রতিটি বিট ও রেঞ্জ অফিসে রেশন মজুত রাখা, রাজীব নেতৃত্ব দিয়েছিলেন সামনে থেকে। পরে অবশ্য আমফান দুর্নীতিদমন প্রসঙ্গে তাঁর সঙ্গে মতানৈক্য দেখা যায় রাজীব বন্দ্যোপাধ্য়ায়ের।
আসছে ইয়াস, মানুষের জন্য সুন্দরবনে মন পড়ে আছে প্রাক্তন বনমন্ত্রী রাজীবের। তারপর থেকেই ঘাস্ফুল শিবিরের থেকে তাঁর পথ আলাদা হয়ে গিয়েছে। দলে থাকলে ফের হয়ত সক্রিয় ভূমিকায় দেখা জেত তাঁকে। তাই আপাতত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই মানুষকে সতর্ক করছেন প্রাক্তন বন ও সেচমন্ত্রী রাজীব।









