নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেনে হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চারদিকে সমালোচিত হচ্ছেন। বিশ্ব তাকে স্বৈরশাসক হিসেবে বিবেচনা করছে। এদিকে, ৭০ বছর বয়সে আবারও বাবা হতে চলেছেন ভ্লাদিমির পুতিন। পুতিনের ৩৮ বছর বয়সী গোপন বান্ধবী আলিনা কাবায়েভা আবারও গর্ভবতী।
আরও পড়ুনঃ তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আবার উত্তপ্ত ইসলামপুর, চলল গুলি, জখম দশ


রুশ নিউজ চ্যানেল জেনারেল এসভিআর টেলিগ্রামেই প্রথমবার এমন দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ”পুতিনের বান্ধবী আবারও অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এবং জানা যাচ্ছে, এটা কোনও পরিকল্পনা ছাড়াই ঘটে গিয়েছে। আমরা গতকালই জানিয়েছিলাম। রুশ প্রেসিডেন্ট পুতিনকে বেশ বিষণ্ণ দেখাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের দাবি তেমনই।” এতে বেশ ক্ষুব্ধ রাশিয়ান প্রেসিডেন্ট।

কিন্তু আলিনা কাবায়েভা কে? আলিনা একজন রাশিয়ান রাজনীতিবিদ, মিডিয়া ম্যানেজার এবং অবসরপ্রাপ্ত রিদমিক জিমন্যাস্ট। আলিনাকে সর্বকালের অন্যতম সফল জিমন্যাস্টিক খেলোয়াড় হিসাবে বিবেচনা করা হয়, তিনি তার ক্যারিয়ারে ২টি অলিম্পিক পদক, ১৪টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং ২১টি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ পদক জিতেছেন। দ্য গার্ডিয়ানের মতো অনেক সংবাদপত্র দাবি করেছে আলিনা পুতিনের বান্ধবী।



যদিও পুতিন কখনোই প্রকাশ্যে তা স্বীকার করেননি। ২০০৮ সাল নাগাদ শোনা যায় পুতিন তাঁর স্ত্রী লুডমিলাকে ডিভোর্স দিয়ে কাবেবাকে বিয়ে কবেন। কিন্তু সেই সময় পুতিন ও কাবেবা, দু’জনেই এই অভিযোগ উড়িয়ে দেন।

বান্ধবী কাবায়েভা গর্ভবতী, ৭০ বছরে বাবা হচ্ছেন পুতিন? রাশিয়া জুড়ে তোলপাড়
যদিও এর পাঁচ বছর পরে পুতিন ও লুডমিলা ঘোষণা করেন, তাঁদের মধ্যে বিচ্ছেদ হতে চলেছে। তবে এরপরও কাবেবার সঙ্গে সম্পর্কে সিলমোহর পড়তে দেখা যায়নি। আজও তাই তাঁদের সম্পর্ক রহস্যে অজানা।







