নজরবন্দি ব্যুরোঃ নিজের কেন্দ্র খাতিমা থেকেই প্রার্থী হয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। ২০১৭ এর নির্বাচনের পর তিনি ছিলেন বিজেপির তৃতীয় মুখ্যমন্ত্রী। পরাজিত হয়েও মুখ্যমন্ত্রী পদের জন্য এবার তাঁকে বেছে নিল গেরুয়া শিবির। সোমবার একথা ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।


সূত্রের খবর, আর কিছুক্ষণের মধ্যে রাজ্যপাল গুরমিত সিংয়ের সঙ্গে দেখা করে সরকার গঠনের বিষয়ে আশ্বাস দেবেন তিনি। এদিন রাজনাথ সিং বলেন, বিজেপির বৈঠকে তাঁকে মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নেওয়া হয়েছে। আমি তাঁকে অভিনন্দন জানাই। তাঁর নেতৃত্বে উত্তরাখণ্ডে বিজেপির উন্নয়নের ধারা বজায় থাকবে।
Pushkar Singh Dhami has been elected as the Leader of the Legislative Party. I congratulate him, I am confident that under his leadership Uttarakhand will make rapid progress: Rajnath Singh, Defence Minister and BJP's central observer for Uttarakhand, in Dehradun pic.twitter.com/5M765Eur3c
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 21, 2022
এবার মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রীবেন্দ্র সিং রাওয়াত, কেন্দ্রীয় মন্ত্রী পোখরিয়াল নিষাঙ্ক এবং বর্ষীয়ান নেতা সতপাল মহারাজ। কিন্তু পুষ্কর সিং ধামীর নেতৃতে সরকার গঠন করার সিদ্ধান্ত গেরুয়া শিবিরের।
পরাজিত হয়েও মুখ্যমন্ত্রী, পুষ্কর সিং ধামীকে বেছে নিল বিজেপি
![]()
ত্রীবেন্দ্র সিং রাওয়াত এবং তিরাথ সিং রাওয়াতের পর তৃতীয় মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হন তিনি। কিন্তু এবার পরাজিত হওয়ায় তাঁর জন্য মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখা চ্যালেঞ্জের বিষয় হবে না তো? বিজেপি সূত্রে খবর, এবার কুমাও কেন্দ্র থেকে প্রার্থী হয়ে বিধানসভার সদস্য হিসাবে নির্বাচিত হবেন তিনি।









