নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় হারে বকেয়া ডিএর দাবিতে সোমবার থেকে একটানা কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের ৩৬ টি সংগঠন৷ সরকারি কর্মচারীদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শনিবার কড়া নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফে৷ সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ অবলম্বনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের দল ঘোষণা বোর্ডের, প্রথম ম্যাচে নেই রোহিত


ইতিমধ্যেই অর্থসচিবের নির্দেশিকাকে, কালা নির্দেশিকা বলে দাবি করে তা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়ে মঞ্চ পাল্টা আইনি চিঠি দিয়েছে। রবিবারই ই-মেল করে সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী প্রবীর চট্টোপাধ্যায় রাজ্যের অর্থসচিবকে জানিয়ে দিয়েছেন, তাঁর এই নির্দেশিকা বেআইনি এবং অসদউদ্দেশ্যপ্রণোদিত। ডিএ কর্মচারীদের মৌলিক অধিকার। ন্যায্য পাওনার দাবিতে শহিদে মিনারের সামনে আন্দোলনের বসেছেন সরকারী কর্মচারীরা। ধর্নামঞ্চে ব্যাচ পড়ে বিরোধিতা সরকারি কর্মচারীদের।

বকেয়া ডিএর দাবিতে সরকারী কর্মচারিদের আন্দোলন এদিন ২৫ দিনের মাথায় পড়ল। সেইসঙ্গে চলছে অনশন কর্মসূচি। সম্প্রতি রাজ্য সরকারের তরফে বর্ধিত ৩ শতাংশ হারে ডিএ ঘোষণার পরেই আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছে সরকারী কর্মচারিরা। চলছে অনশন কর্মসূচি। যার জেরে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন সরকারী কর্মচারি।
সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, চরম পদক্ষেপ নিল সরকারি কর্মচারিরা

আন্দোলনরত সরকারি কর্মীদের দাবি, হকের ডিএর দাবিতে আজ সোমবার ও আগামিকাল মঙ্গলবার রাজ্যের সব সরকারি দফতরে কর্মবিরতিতে সামিল হবেন সরকারি কর্মচারীরা। এক্ষেত্রে রাজ্য সরকারের কোনও ধরনের হুঁশিয়ারির কাছে তাঁরা মাথা নত করবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন। বরং আগামী দিনে আন্দোলন আরও বাড়ানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারী কর্মচারীদের তরফে। তবে এই দুই দিন সরকারি কর্মচারিদের কর্মবিরতির জেরে ব্যহত হতে চলেছে পরিষেবা।









